ইকরার আত্মহত্যা

১৫ এপ্রিলের মধ্যে আলভীসহ দুজনের প্রতিবেদন জমার নির্দেশ

০২ মার্চ ২০২৬, ০৫:০৮ PM
জাহের আলভী ও তার স্ত্রী ইভনাথ খান ইকরা

জাহের আলভী ও তার স্ত্রী ইভনাথ খান ইকরা © সংগৃহীত

রাজধানীর মিরপুরের বাসা থেকে স্ত্রী ইভনাথ খান ইকরার মরদেহ উদ্ধারের ঘটনায় অভিনেতা জাহের আলভী অভিনেতা জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আগামী ১৫ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। 

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, রবিবার বিকালে মামলার এজাহার আসে। আদালত তা গ্রহণ করে ১৫ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। 

এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে পুলিশ। 

এদিকে ইকরার আত্মহত্যার ঘটনায় শনিবার রাতেই মামলা করেন তার মামা শেখ তানভীর আহমেদ। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ তার ভাগনি ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করেন তিনি। 

৫ দফা দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ২৫ আগস্ট ২০২৬
গ্যাস সংকট কাটাতে কত বছর লাগবে, জানালেন তথ্য উপদেষ্টা
  • ২৫ আগস্ট ২০২৬
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব : পানিসম্পদমন্ত্রী
  • ২৫ আগস্ট ২০২৬
সামরিক শক্তি বৃদ্ধিতে নতুন একটি দ্বীপ যুক্ত করেছে চীন
  • ২৫ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার উ…
  • ২৫ আগস্ট ২০২৬
জবিতে দুর্যোগ মোকাবিলায় গঠন হবে স্বেচ্ছাসেবক টিম: উপাচার্য
  • ২৫ আগস্ট ২০২৬