প্রশ্ন এমপি বুলবুলের

ইসলামী ব্যাংক কোনো দলের অনুগত হতে পারবে না, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের হওয়া যাবে?

১৮ মার্চ ২০২৬, ০৩:০০ PM
নূরুল ইসলাম বুলবুল

নূরুল ইসলাম বুলবুল © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন কোনো দলের তল্পিবাহক হবেন, তখন ব্যাংক ব্যবস্থাপনার ধ্বংস অনিবার্য। একই সঙ্গে ইসলামী ব্যাংক ধ্বংসের যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ব্যাংক প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট ইসলামী ও দেশপ্রেমিক লাখো জনতা চুপ করে বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ বুধবার (১৮ মার্চ) দুপুর ২টা ২ মিনিটে ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

নূরুল ইসলাম বুলবুল লিখেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, ইসলামী ব্যাংক কোনো দলের অনুগত হতে পারবে না। শুধু ইসলামী ব্যাংক কেন? কোনো ব্যাংকই কোনো দলের অনুগত হওয়া যাবে না। তাহলে কি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কোনো দলের অনুগত হওয়া যাবে? বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন কোনো দলের তল্পিবাহক হবেন, তখন ব্যাংক ব্যবস্থাপনার ধ্বংস অনিবার্য। ইসলামী ব্যাংক ধ্বংসের যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ব্যাংক প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট ইসলামীক ও দেশপ্রেমিক লাখো জনতা চুপ করে বসে থাকবে না।

উল্লেখ্য, গত সোমবার ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মো. আবদুল জলিলকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। একই পদে সনদপ্রাপ্ত হিসাববিদ এস এম আবদুল হামিদকে নিয়োগ দেওয়া হয়েছে।

একইদিন ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ চারজন বোর্ড সদস্য এবং ব্যাংকের শীর্ষ ১০ কর্মকর্তার সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বিগত শেখ হাসিনা সরকারের আমলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি একটি নির্দিষ্ট দল ও গোষ্ঠীর প্রতি অনুগত হয়ে পরিচালিত হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ব্যাংকটি আর কোনও গোষ্ঠী, দল বা পরিবারের স্বার্থে পরিচালিত হওয়ার সুযোগ নেই। ব্যাংককে এখন থেকে কেবল নিয়মনীতি মেনে পেশাদার ও স্বচ্ছ ব্যবস্থাপনায় পরিচালিত হতে হবে।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081