মধ্যপ্রাচ্যে বৈশ্বিক ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর শাখা বন্ধের হিড়িক

১২ মার্চ ২০২৬, ০৯:৪৪ PM
বিখ্যাত ব্রিটিশ আর্থিক সেবাদানকারী  প্রতিষ্ঠান এইচএসবিসি

বিখ্যাত ব্রিটিশ আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান এইচএসবিসি © সংগৃহীত

ইরান ও পশ্চিমা শক্তির মধ্যকার সংঘাতের রেশ এবার আছড়ে পড়ল মধ্যপ্রাচ্যের আর্থিক ও করপোরেট খাতে। কর্মী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক আন্তর্জাতিক ব্যাংক ও অডিট ফার্ম উপসাগরীয় অঞ্চলে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। মূলত ইরানের একটি সরকারি আর্থিক প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর আল জাজিরার

হামলার পর ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট যেকোন আর্থিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠান তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

আর্থিক খাতে এই আতঙ্কের জেরে দোহায় অবস্থিত বিখ্যাত ব্রিটিশ ব্যাংকিং প্রতিষ্ঠান এইচএসবিসি তাদের কার্যক্রম স্থগিত করেছে। সংযুক্ত আরব আমিরাতে সিটি ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড তাদের অফিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

শুধু ব্যাংক নয়, বিশ্বের শীর্ষস্থানীয় অডিট ও কনসালটেন্সি ফার্মগুলোও এই তালিকায় রয়েছে। প্রাইসওয়াটারহাউসকুপারস সৌদি আরব, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে তাদের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে। একই ধরণের পদক্ষেপ নিয়েছে আরেক নামি পরামর্শক প্রতিষ্ঠান ডিলয়েটও।

বিশ্লেষকদের মতে, ইরান এই কৌশলের মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করছে। সংঘাতের ভয়াবহতা সরাসরি এসব দেশের অর্থনীতিতে ছড়িয়ে দিয়ে ওয়াশিংটনকে পিছু হটতে বাধ্য করাই তেহরানের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬
সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬