মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো অবিলম্বে বন্ধ করতে হবে: খামেনি

১২ মার্চ ২০২৬, ০৭:৩৩ PM , আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৭:৪৬ PM
মুজতবা আলি খামেনি

মুজতবা আলি খামেনি © সংগৃহীত

ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা আলি খামেনি তার প্রথম বক্তব্যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনঘাটিগুলোর দিকে আঙুল তুলেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দায়িত্ব নেওয়ার পর জনগণের উদ্দেশ্যে দেওয়া প্রথম বক্তব্যেই খামেনি মধ্যপ্রাচ্যে থাকা সকল মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন। খবর আল জাজিরার

জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে খামেনি বলেন, ‘আমরা শহীদদের রক্তের প্রতিশোধ অবশ্যই নিব। আমরা আমাদের প্রতিবেশি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ন সম্পর্ক বজায় রাখতে বদ্ধ পরিকর। তবে এ অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে চলমান হামলা বন্ধ হবে না। যতক্ষনা না সেগুলো পরিপূর্ণ ভাবে বন্ধ করা না হয়।’

এ সময় জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান খামেনি। তিনি বলেন,‘ শত্রুরা আমাদের বিভক্ত করতে চাইলেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নিয়ন্ত্রনাধীন হরমুজ প্রনালি দিয়ে একটি জাহাজও পার হতে দেওয়া হবে না।’

প্রতিকূল পরিস্থিতিতে দেশকে বিভাজন ও আধিপত্য থেকে রক্ষা করায় জাতীয় সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা। তিনি জানান, ‘সাম্প্রতিক হামলার মুখেও সাহসিকতার সাথে লড়াই করে ইরানকে সুরক্ষিত রেখেছে দেশের সশস্ত্র বাহিনী। আমাদের দেশ যখন প্রচণ্ড চাপ ও আক্রমণের মধ্য দিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী বীর যোদ্ধাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই।’

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬
৫ কোটি টাকার বিনিময়ে আশ্রমে যাওয়ার অভিযোগ কোহলির বিরুদ্ধে
  • ০৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬