আইআরজিসির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহারাইনে গ্রেপ্তার ৪

১২ মার্চ ২০২৬, ০৩:৩৯ PM
গ্রেপ্তারকৃত ৪ গুপ্তচর

গ্রেপ্তারকৃত ৪ গুপ্তচর © সংগৃহীত

বাহরাইনে ইরানি ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর’ (আইআরজিসি)-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। বাহরাইনের অপরাধ তদন্ত ও ফরেনসিক বিজ্ঞান অধিদপ্তর জানিয়েছে, আটককৃতরা সরাসরি আইআরজিসির নির্দেশে গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংবেদনশীল স্থানের ছবি এবং স্থানাঙ্ক সংগ্রহ করতেন এবং বিশেষ এনক্রিপ্টেড সফটওয়্যারের মাধ্যমে তথ্য ইরানে পাচার করতেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মুর্তজা হোসেন আওয়াল (২৫), আহমেদ ইসা আল হাইকি (৩৪), সারা আবদুলনবী মারহুন (৩৬) এবং ইলিয়াস সালমান মির্জা (২২)। এছাড়া আলী মোহাম্মদ হাসান আল শেখ (২৫) নামের একজন সন্দেহভাজন বর্তমানে দেশের বাইরে পলাতক রয়েছেন।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিদ, আরাদ, কালালি ও সামাহিয এলাকার বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে ঘরের ভেতরে থাকা এবং জানলা বন্ধ রাখার জন্য। এ সতর্কতা ইরানি হামলার ফলে সৃষ্ট আগুনের ধোঁয়া থেকে রক্ষার উদ্দেশ্যে।

এ বিষয়ে অধিদপ্তরের কর্মকর্তা বলেন, 'অভিযুক্তরা উচ্চ প্রযুক্তির ক্যামেরা ও সরঞ্জাম ব্যবহার করে গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য সংগ্রহ করতো এবং ইরানে প্রেরণ করতো।'

উপসাগরীয় অঞ্চলে ইরান ও তার প্রতিপক্ষ দেশগুলোর মধ্যে সংঘাত চরমে পৌঁছেছে। মানামার মুহাররাক প্রদেশের জ্বালানি ডিপো হামলার শিকার হয়েছে। পাশাপাশি ওমানের সালালাহ বন্দরে ইরানি ড্রোন হামলার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে কাজ করছে কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোন আঘাত হানে, এতে চারজন আহত হলেও বিমান চলাচল স্বাভাবিক আছে।
 সংবাদসূত্র: আরব নিউজ

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মর্টার তৈরির প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে ‘টিম চুয়েট সি’
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ২০ কেজি গাঁজাসহ আটক ৩
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১৫ সরকারি চাকরি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভা নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9