মধ্যপ্রাচ্য সংকট বন্ধে প্রস্তাব পাসে ব্যর্থ নিরাপত্তা পরিষদ, ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাস

১২ মার্চ ২০২৬, ১০:১২ AM
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি © সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে তাৎণিক সামরিক কার্যক্রম বন্ধ করার আহবান জানানোর প্রস্তাব পাস করতে ব্যর্থ হয়েছে। এতে সব পক্ষকে আরও উত্তেজনা বাড়াতে না বলার জন্য অনুরোধ করা হয়েছিল। বুধবার রাশিয়ার এ প্রস্তাবটি তোলা হলেও তা ব্যর্থ হয়। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ইরানের হামলার বিরুদ্ধে আনা প্রস্তাব পাস হয়েছে। 

সিনহুয়া, আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, রাশিয়ার প্রস্তাবটিতে নাগরিক ও নাগরিক অবকাঠামোর ওপর হামলা নিন্দা করার কথাও উল্লেখ ছিল। তবে এটি কেবল রাশিয়া, চীন, পাকিস্তান এবং সোমালিয়ার ভোট পেয়েছিল, দুটি ভোট বিরুদ্ধে যায়, যুক্তরাষ্ট্র ও লাটভিয়া। আর নয়টি দেশ ভোট ভোটদান থেকে বিরত ছিল।

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া এতে গভীর হতাশা প্রকাশ করে বলেছেন, প্রস্তাবটি পাসের জন্য কিছু সদস্য প্রয়োজনীয় সমর্থন ও প্রজ্ঞা দেখাতে ব্যর্থ হয়েছে।

একই দিনে, পরিষদ বাহরাইনের একটি পৃথক প্রস্তাব গ্রহণ করেছে, যা গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) এর পক্ষে আনা হয়েছিল। প্রস্তাবটি ১৩ ভোটে পাস হয় এবং দুই সদস্য চীন ও রাশিয়া ভোটদানে বিরত ছিল। এতে জিসিসি দেশ ও জর্ডানের ওপর ইরানের হামলার কড়া নিন্দা জানানো হয়েছে। 

আরও পড়ুন: ৩ শর্তে যুদ্ধ থামাতে রাজি ইরান

এতে তেহরানকে অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধ করার আহবান জানানো হয়েছে। এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ঘোষণা করা হয়।

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমীর সাঈদ ইরাবানি এ প্রস্তাবকে তার দেশের বিরুদ্ধে প্রকাশ্যে অন্যায় হিসেবে বর্ণনা করেছেন। এটিকে অবৈধ এবং জাতিসংঘের চার্টার ও আন্তর্জাতিক আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে উল্লেখ করেছেন।

এ দুইটি ফলাফলে চলমান সংঘাতের দায়বদ্ধতা নিয়ে পরিষদে গভীর বিভাজন প্রতিফলিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ সামরিক হামলা চালালে তেহরান পুরো অঞ্চলে প্রতিশোধমূলক হামলা চালানো শুরু করে।

‘আবু সাঈদ স্ট্যান্ড’ নাম পরিবর্তনের খবর ‘মিথ্যা’ জানিয়ে হুঁ…
  • ২৭ আগস্ট ২০২৬
মৃত্যুর পাঁচ দশক পরও যে কবি অমর যে কবির কণ্ঠে আজও বাজে বিদ্…
  • ২৭ আগস্ট ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রোম: গবেষণার স্বপ্নে নুরের বিশ্বমঞ…
  • ২৭ আগস্ট ২০২৬
টি-শার্ট নাড়িয়ে সাহায্যের আবেদন, নাটকীয়ভাবে কিশোরকে উদ্ধার…
  • ২৭ আগস্ট ২০২৬
দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেপ্তার
  • ২৭ আগস্ট ২০২৬
গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আসামিদের বিচার দাবিতে মান…
  • ২৭ আগস্ট ২০২৬