ইরানে ২০৬ শিক্ষক-শিক্ষার্থী নিহত: শিক্ষামন্ত্রী আলীরেজা

১২ মার্চ ২০২৬, ০৬:৩৯ AM
ইরানে হামলা

ইরানে হামলা © ফাইল ছবি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ২০৬ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত এবং ১৬১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী আলীরেজা কাজেমি।

বুধবার যুদ্ধে নিহত সামরিক কমান্ডারদের জানাজার এক ফাঁকে কাজেমি এই তথ্য জানান। 

এদিকে ইরানের প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অধিকাংশ বিশেষজ্ঞের মতে, যুক্তরাষ্ট্রই এই হামলা চালিয়েছে।

লোরিস্তান প্রদেশে ৫২ স্কুল ও ৫ চিকিৎসা কেন্দ্রে হামলা
ইরানের লোরিস্তান প্রদেশে এ পর্যন্ত ৫২টি স্কুল এবং পাঁচটি চিকিৎসা কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রদেশটির গভর্নরের বরাতে ইরানের সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

লোরিস্তান প্রদেশের গভর্নর জানান, লোরিস্তানের ১০টি প্রশাসনিক এলাকাজুড়ে চালানো এসব হামলায় ২ হাজার ৫০০টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধ্বংস হয়েছে। এ ছাড়া ১৩টি ক্রীড়া কেন্দ্র এবং রেড ক্রিসেন্টের দুটি উদ্ধারকারী কেন্দ্রেও হামলা চালানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা

বুটেক্সে বাঁধনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল না দেখেই চল…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9