যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা ইরানের

১২ মার্চ ২০২৬, ১০:৪৯ AM
ড্রোন

ড্রোন © ফাইল ছবি

ইরানের সম্ভাব্য ড্রোন হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেছে মার্কিন তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। 

বার্তা সংস্থা এবিসি নিউজের হাতে পাওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালালে প্রতিশোধ হিসেবে ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলার চেষ্টা হতে পারে।

ফেব্রুয়ারির শেষ দিকে বিভিন্ন পুলিশ বিভাগে পাঠানো ওই বার্তায় উল্লেখ করা হয়, একটি অজ্ঞাত জাহাজ থেকে মানববিহীন আকাশযান ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের পশ্চিম উপকূলে আকস্মিক হামলার পরিকল্পনা করতে পারে ইরান। সম্ভাব্য লক্ষ্য হিসেবে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানের কথা উল্লেখ থাকলেও হামলার সময়, পদ্ধতি বা নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
 
এদিকে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, মেক্সিকো ও দক্ষিণ আমেরিকায় ইরানের শক্তিশালী নেটওয়ার্ক এবং ড্রোন প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা রয়েছে।
 
অন্যদিকে, মেক্সিকোর মাদক চক্রগুলোর ড্রোন ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় মার্কিন সীমান্ত ও সেনাদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ওয়াশিংটনকে। 
  
তবে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরান-সমর্থিত হামলা নিয়ে উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

যদিও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সম্ভাব্য এই হুমকি মোকাবিলায় জরুরি সেবা দফতরের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বলে নিশ্চিত করেন।
 
লস অ্যাঞ্জেলেসে এফবিআই কার্যালয়ের মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে এবিসি নিউজ হোয়াইট হাউসের কাছ থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পায়নি।

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9