ভারতীয় ২ ট্যাংকারকে যাওয়ার অনুমতি দিলো ইরান

১২ মার্চ ২০২৬, ০১:২০ PM
ভারতীয় ২ ট্যাংকারকে যাওয়ার অনুমতি দিলো ইরান

ভারতীয় ২ ট্যাংকারকে যাওয়ার অনুমতি দিলো ইরান © সংগৃহীত

আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালির মাধ্যমে ভারতের দুইটি ট্যাংকার জাহাজ ‘পুষ্পক’ ও ‘পরিমল’কে নিরাপদভাবে যেতে অনুমতি দিয়েছে ইরান। বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এই তথ্য নিশ্চিত করেছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে গত মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির টেলিফোনালাপের জেরেই এই অনুমোদন দেয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন।

এর আগে বুধবার হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছিল ইরানের প্রতিরক্ষা বাহিনী। এতে জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং তিনজন নাবিক নিখোঁজ হন, যাদের মধ্যে ভারতীয় নাগরিকও ছিলেন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

হরমুজ প্রণালি আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করে এবং এটি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। বিশ্বের প্রতিদিনের তেল ও তরল গ্যাসবাহী জাহাজের ২০ শতাংশ এই পথ ব্যবহার করে। এই রুটকে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ও বলা হয়, কারণ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই তাদের তেল রপ্তানি করে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে চলাচলকারী বিভিন্ন জাহাজের ক্রুদের সতর্কবার্তা দেওয়া শুরু করে ইরান। একই সময়ে ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুযায়ী, ওই সময় থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালীতে ১০টির বেশি তেলবাহী জাহাজে হামলা হয়েছে।

যুদ্ধ শুরুর পর এটি প্রথমবারের মতো কোনো দেশের তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালির মাধ্যমে পারাপারের দাপ্তরিক অনুমোদন দিয়েছে ইরান।

৫ কোটি টাকার বিনিময়ে আশ্রমে যাওয়ার অভিযোগ কোহলির বিরুদ্ধে
  • ০৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬
সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬