লেবানন দখলের হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ

১২ মার্চ ২০২৬, ০৫:৪৪ PM
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ © টিডিসি ফটো

লেবানন থেকে হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে দেশটির ভূখণ্ড দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ বন্ধ না হলে লেবাননে সামরিক অভিযান চালানো হবে। আল জাজিরা। 

ইসরায়েল কাৎজ বলেন, তিনি লেবাননের সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন— হিজবুল্লাহ যেন ইসরায়েলে হামলা বন্ধ করে। তা না হলে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের ভূখণ্ডে আক্রমণ চালাবে এবং তা দখল করে নেবে।

ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহ সম্প্রতি লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই এই সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেন, 'যদি লেবানন সরকার নিজেদের ভূখণ্ড নিয়ন্ত্রণ করতে না পারে এবং হিজবুল্লাহকে ইসরায়েলে হামলা চালানো থেকে নিবৃত্ত করতে ব্যর্থ হয়, তাহলে লেবাননের ভূখণ্ড দখল করে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হবে।'

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালায়। এই পরিস্থিতিতে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে হামলা শুরু করলে ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬