লেবাননের রাজধানীর একটি অংশকে গাজার মতো বানানোর হুমকি ইসরায়েলের

১২ মার্চ ২০২৬, ০৭:৫১ AM
লেবাননে ইসরায়েলের হামলা

লেবাননে ইসরায়েলের হামলা © সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতের একটি অংশকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল।

বুধবার (১১ মার্চ) রাতভর ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর পরপরই ইসরায়েলের এক কর্মকর্তা সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে বলেন, লেবানন সরকার যদি হিজবুল্লাহকে থামাতে না পারে, তাহলে বৈরুতের একটি অংশকে গাজার মতো বানিয়ে দেওয়া হবে।

বৈরুতের একটি অংশে হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে। এ কারণে অন্যান্য এলাকার তুলনায় ওই অঞ্চলে ইসরায়েলি বাহিনী বেশি হামলা চালিয়ে থাকে।

ওই ইসরায়েলি কর্মকর্তা বলেন, ‘লেবানন সরকারকে তাদের দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় বৈরুতে যেখানে হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে, সেই এলাকাটি শিগগিরই গাজার মতো দেখাবে।’

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিইউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬