ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান: আইডিএফ

১১ মার্চ ২০২৬, ০৪:১৩ AM , আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৪:১৬ AM
 ইরানের মিসাইল হামলা

ইরানের মিসাইল হামলা © সংগৃহীত

ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে 'কিছুক্ষণ আগে' ইরান থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে।

 আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই আকস্মিক হুমকি মোকাবিলায় ইসরায়েলের আকাশ 'প্রতিরক্ষা ব্যবস্থা' বর্তমানে সক্রিয়ভাবে কাজ করছে। হামলার পর পরই ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে যে, তারা ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে এবং সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকার সাধারণ মানুষকে সতর্কবার্তা পাঠানো হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সামরিক বাহিনী জানায়, ইসরায়েলের 'হোম ফ্রন্ট কমান্ড' সংশ্লিষ্ট এলাকার মানুষের মোবাইল ফোনে সরাসরি জরুরি নির্দেশনা পাঠিয়েছে এবং তাদের দ্রুত 'নিরাপদ আশ্রয়ে' (প্রটেক্টেড স্পেস) চলে যেতে বলা হয়েছে। 

আইডিএফ-এর পক্ষ থেকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ওই পোস্টে আরও বলা হয়, 'সতর্কবার্তা পাওয়ার সাথে সাথে জনগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।' 

সোর্সের যোগসাজশে ট্রাক থেকে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য…
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬