ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ৩ মার্কিন বোমারু বিমানের উড্ডয়ন

১১ মার্চ ২০২৬, ০২:৫৭ AM , আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৩:০০ AM
 মার্কিন বোমারু বিমান

মার্কিন বোমারু বিমান © সংগৃহীত

ইরানের ওপর সম্ভাব্য বৃহৎ হামলার প্রস্তুতির মধ্যেই যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটি থেকে তিনটি মার্কিন বোমারু বিমান উড্ডয়ন করেছে। ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বি-১ (B-1) মডেলের তিনটি বোমারু বিমান উড্ডয়ন করার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে ইরানের ওপর চলমান মার্কিন হামলার প্রেক্ষাপটে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, মঙ্গলবারই হতে যাচ্ছে এখন পর্যন্ত ‘সবচেয়ে শক্তিশালী ও তীব্র’ হামলার দিন। এদিন সবচেয়ে বেশি যুদ্ধবিমান ও বোমারু বিমান ব্যবহার করে ইরানে আক্রমণ চালানো হবে বলেও জানান তিনি।

পেন্টাগনে এক সংবাদ ব্রিফিংয়ে হেগসেথ বলেন, ‘আজকের দিনটি হবে ইরানে আমাদের সবচেয়ে ভয়াবহ হামলার দিন—সবচেয়ে বেশি যুদ্ধবিমান, বোমারু বিমান এবং সবচেয়ে বেশি সংখ্যক আক্রমণ আজ চালানো হবে।’

তিনি আরও বলেন, এই সামরিক অভিযানের লক্ষ্য ও শেষ পরিণতি কী হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরই মধ্যে আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে মার্কিন বি-১ ও বি-৫২ বোমারু বিমানের উপস্থিতি স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। বিমানপ্রেমী ও শৌখিন ফটোগ্রাফাররা সেখানে ভিড় করছেন এবং বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন।

সেখানে উপস্থিত কয়েকজন জানান, আরও চারটি বিমান অবতরণ করার পর তারা বিমানঘাঁটিতে মোট ১২টি বি-১ বোমারু বিমান গণনা করেছেন।

ঘাঁটিতে ব্যাপক কর্মতৎপরতাও লক্ষ্য করা গেছে। কিছু বিমানের ইঞ্জিন সচল অবস্থায় রাখা হয়েছে, আবার কিছু বিমানে প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা গেছে কর্মীদের। তবে এসব বোমারু বিমান ইরানের ওপর সম্ভাব্য হামলায় অংশ নিয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা যুক্তরাষ্ট্রের পেন্টাগন।

ট্যাগ: ইরান
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬