ইরানের কোথায় ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত, জানালেন আইএইএ মহাপরিচালক

১০ মার্চ ২০২৬, ০৯:১৩ AM
ইরানের ইসফাহান পারমাণবিক কেন্দ্রে হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়

ইরানের ইসফাহান পারমাণবিক কেন্দ্রে হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায় © বিবিসি বাংলা

ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জির (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি ২০০ কেজিরও বেশি অন্তত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত আছে ইরানের ইসফাহানে।’ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, তিনি বলছেন যে, আইএইএ মনে করছে ইউরেনিয়াম এখনো সেখানেই আছে, অন্য কোথাও সরানো হয়নি।

গত বছর ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। ইরানের ইসফাহান, নাতাঞ্জ ও ফোরদোর পারমাণবিক স্থাপনাগুলোতে তখন বোমা হামলা চালানো হয়েছিল। এরপর থেকেই আইএইএ ধারাবাহিকভাবে হামলার শিকার হওয়া স্থাপনাগুলো পরিদর্শনের আহবান জানিয়ে আসছে। তারা জানতে চাচ্ছে, সেখানে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম এখন কোথায় ও কী অবস্থায় আছে।

আরও পড়ুন: ইরানে স্কুলে প্রাণঘাতী হামলায় নিহত ১৭৫, ট্রাম্পের দাবিকে প্রশ্নবিদ্ধ করে ভিডিও প্রকাশ

এর জবাবে ইরান বলছে, যে পারমাণবিক স্থাপনাগুলো বোমা হামলার শিকার হয়েছে, সেগুলো পরিদর্শনের জন্য আন্তর্জাতিক কোনো পরিষ্কার নিয়ম নেই। যে পারমাণবিক স্থাপনাগুলো সামরিক হামলার শিকার হয়েছে, সেগুলো পরিদর্শনের জন্য কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা নেই। সেজন্য তারা এসব স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়নি এমনকি, এ বিষয়ে তারা কোনো তথ্যও দেয়নি। খবর: বিবিসি বাংলা।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬