আকাশসীমায় ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব তুরস্কের

১০ মার্চ ২০২৬, ১২:৩৮ AM
ইরানের রাষ্ট্রদূতকে তলব তুরস্কের

ইরানের রাষ্ট্রদূতকে তলব তুরস্কের © সংগৃহীত

ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশের ঘটনায় দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ হাসান হাবিবুল্লাহহাজাদকে তলব করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১০ মার্চ) রাতে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রদূত হাবিবুল্লাহহাজাদকে ডেকে পাঠিয়ে ঘটনাটির ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশ করে। পরে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটোর প্রতিরক্ষা বাহিনী সেটিকে গুলি করে ভূপাতিত করে।

মন্ত্রণালয় আরও জানায়, ক্ষেপণাস্ত্রটির কিছু ধ্বংসাবশেষ পূর্ব তুরস্কের গাজিয়ানটেপ এলাকার একটি খালি মাঠে পড়ে।

৪ মার্চ তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমার দিকে অগ্রসর হচ্ছিল। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে প্রতিহত করে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬