মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে হিজবুল্লাহ

০৯ মার্চ ২০২৬, ০৮:৩৩ PM
আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি

আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি © সংগৃহীত

আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে হিজবুল্লাহ। সোমবার (৯ মার্চ) এক বিবৃতিতে খামেনিকে অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।

এক বিবৃতিতে হিজবুল্লাহ ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর প্রশংসা করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার মধ্যেও তারা অত্যন্ত দ্রুততার সাথে নতুন নেতা নির্বাচন করতে সক্ষম হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা হিজবুল্লাহর পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন ও আশীর্বাদ জানাচ্ছি। আমরা এই বরকতময় আদর্শের প্রতি আমাদের আনুগত্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি এবং আনুগত্যের পথে অবিচল থাকার অঙ্গীকার করছি।’

সংগঠনটি আরও জানায়, ‘মোজতবা খামেনির এই নিয়োগ ইরানের শত্রুদের ‘হতাশ ও বিভ্রান্ত’ করেছে। এটি একটি শক্তিশালী বার্তা যে, ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো হুমকিতে ভীত হবে না।’

এদিকে ইসরায়েলের সঙ্গে একটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন এবং দেশের পরিস্থিতি স্থিতিশীল করতে একটি নতুন পরিকল্পনার জন্য আন্তর্জাতিক সমর্থন চেয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আউন বলেন, এই প্রস্তাবের মধ্যে লেবাননের ওপর ইসরায়েলের সমস্ত স্থল, আকাশ ও সামুদ্রিক হামলা বন্ধের মাধ্যমে একটি ‘সম্পূর্ণ যুদ্ধবিরতি’ প্রতিষ্ঠা করা।

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9