ইসরায়েলের উত্তরের বসতি খালি করার নির্দেশ হিজবুল্লাহর

০৬ মার্চ ২০২৬, ০৮:৪৭ AM
ইসরায়েলের উত্তরের সীমান্তবর্তী বসতি

ইসরায়েলের উত্তরের সীমান্তবর্তী বসতি © সংগৃহীত

ইসরায়েলের উত্তরের সীমান্তবর্তী বসতি খালি করার হুঁশিয়ারি দিয়েছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সংস্থাটি হিব্রু ভাষায় বার্তা জারি করে নির্দেশ দিয়েছে, যে বসতিগুলো লেবাননের সীমান্ত থেকে ৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত, সেগুলো থেকে দ্রুত মানুষকে সরে যেতে হবে। খবর আল জাজিরার

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের সার্বভৌমত্ব ও সাধারণ নাগরিকদের ওপর আক্রমণ, অবকাঠামোর ধ্বংস এবং বাসিন্দাদের স্থানচ্যুতি সহ্য করা হবে না এবং এর প্রতিশোধ নেয়া হবে।’

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে দেশজুড়ে ইসরায়েলি হামলায়, যার মধ্যে রাজধানী বেইরুতও অন্তর্ভুক্ত, ১২৩ জন নিহত এবং ৬৮৩ জন আহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর উত্তরের সীমান্তবর্তী এলাকায় বাসিন্দারা আতঙ্কে নিরাপদ স্থানে স্থানান্তরিত হচ্ছেন।

ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল
  • ১৭ অক্টোবর ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিয়োগ দেবে ২৩৪ পদে, আবেদনে বাকি ৩ …
  • ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিদগ্ধ রোগীদের শেষ ভরসা চট্টগ্রাম-ঢাকা, কক্সবাজারে নেই প…
  • ১৭ অক্টোবর ২০২৬
পাবনা জেলা তাঁতীদলের সম্মেলন অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন
  • ১৭ অক্টোবর ২০২৬