হিজবুল্লাহর গোয়েন্দা প্রধান নিহতের দাবি ইসরায়েলের 

০২ মার্চ ২০২৬, ০৭:১৬ PM , আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৭:১৬ PM
হিজবুল্লাহ

হিজবুল্লাহ © সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে রাতভর চালানো এক হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান হুসেইন মুকাল্লেদকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে। 

সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,‘ বৈরুতে একটি সুনির্দিষ্ট হামলায় হুসেইন মুকাল্লেদকে নিহত করা হয়েছে; তিনি হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।’

এ বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে ইসরায়েলি হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬