৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইউরোপের এক দেশ

২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২ PM
ভূমিকম্পের প্রতীকী ছবি

ভূমিকম্পের প্রতীকী ছবি © সংগৃহীত

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময়ের হিসাবে এ ভূমিকম্পের ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শনিবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ১৩টা ১৫ মিনিটে (বাংলাদেশে সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিট) কামচাটকা ক্রাইয়ের ইয়েলিজোভো এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৮৮ দশমিক ৪ কিলোমিটার গভীরে। প্রাথমিক হিসাবে এর উপকেন্দ্র নির্ধারণ করা হয়েছে উত্তর অক্ষাংশ ৫৩ দশমিক ৭২ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ১৫৮ দশমিক ০৮ ডিগ্রিতে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানানো হয়নি।

ডিজিটাল ইনভেস্টিগেশন ফেলোশিপ পেলেন সাংবাদিক তুহি
  • ২৮ নভেম্বর ২০২৬
ছবি দিয়ে রাজনৈতিক পরিচয় নির্ধারণের চেষ্টা অনৈতিক: জবিশিস সভ…
  • ২৮ নভেম্বর ২০২৬
রাজধানীতে পুলিশের গাড়ি ও বাসে আগুন
  • ২৮ নভেম্বর ২০২৬
১৫ নম্বর জার্সি তুলে রাখবে বিসিবি, মুশফিকের নামে হচ্ছে গ্যা…
  • ২৮ নভেম্বর ২০২৬
শীতকালে একদিন গোসল না করলে মিলবে যে উপকার 
  • ২৮ নভেম্বর ২০২৬
আবারও আওয়ামী-আমলের মতো ট্যাগিংয়ের রাজনীতির প্রত্যাবর্তন ঘট…
  • ২৮ নভেম্বর ২০২৬