নেতানিয়াহুর ভাই বাড়িতে আগুন লেগে নিহতের দাবি করা ভিডিওটি ভুয়া

১০ মার্চ ২০২৬, ০৮:২১ AM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৮:২৪ AM
বাড়িতে আগুন ও নেতানিয়াহুর ভাই

বাড়িতে আগুন ও নেতানিয়াহুর ভাই © সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহুর বাড়িতে আগুন লেগে তার মৃত্যু হয়েছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ইয়াহু নিউজের ফ্যাক্ট-চেক বিশ্লেষণে দেখা গেছে, ওই দাবি সঠিক নয় এবং ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়।

প্রতিষ্ঠানটির ফ্যাক্ট-চেক অনুযায়ী, যে ভিডিওটি ইদ্দো নেতানিয়াহুর বাড়িতে আগুন লাগার দৃশ্য বলে দাবি করা হচ্ছে, সেটি আসলে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলার আগেই অনলাইনে প্রকাশিত হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায়, কিন্তু ভাইরাল ভিডিওটি তারও কয়েক সপ্তাহ আগে ইন্টারনেটে আপলোড করা হয়েছিল।

ইয়াহু নিউজের যাচাইতে দেখা গেছে, ভিডিওটি মধ্যপ্রাচ্যের কোনো স্থানের নয়; বরং এটি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে ধারণ করা হয়েছিল। প্রকাশিত প্রতিবেদন পর্যন্ত কোথাও ইদ্দো নেতানিয়াহুর ক্ষতি বা মৃত্যুর কোনো বিশ্বাসযোগ্য সংবাদ পাওয়া যায়নি।

এই দাবিটি ২০২৬ সালের ৯ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে ছড়ানো হয়। পোস্টটিতে বলা হয়, ‘বেঞ্জামিন নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহু দুঃখজনকভাবে প্রাণ হারিয়েছেন। তাকে তার বাড়িতে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। ইরান একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে নেতানিয়াহুর বাড়িতে হামলা করেছে।’

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

তবে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি, যেদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে, সেই সময় থেকে ৯ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে গুগল নিউজ ও ইয়াহু নিউজে অনুসন্ধান করে ইদ্দো নেতানিয়াহুর মৃত্যুর বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য সংবাদ পাওয়া যায়নি।

ভাইরাল ভিডিওটির ফ্রেমে আরবি ভাষায় একটি লেখা দেখা যায়—‘منزل نتنياه ويحترق بنیران اولاد علٰی الکرار’— এর অর্থ দাঁড়ায়, ‘নেতানিয়াহুর বাড়ি আগুনে পুড়ছে।’ এই লেখায় নেতানিয়াহু পরিবারের নির্দিষ্ট কোনো সদস্যের নাম উল্লেখ করা হয়নি।

এই দাবি এর আগেও ছড়ানো হয়েছিল। ২০২৬ সালের ৩ মার্চ ছড়ানো আরেকটি পোস্টে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগুনে নিহত হয়েছেন। তবে ৩ মার্চ থেকে ৯ মার্চের মধ্যে কোনো বিশ্বাসযোগ্য গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়নি।

ভিডিওটির উৎস অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করে দেখা যায়, একই ভিডিও ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি ফেসবুকে পোস্ট করা হয়েছিল। সেখানে ক্যাপশনে লেখা ছিল, ‘Happening Now: Park Place, Galloway, NJ 10:47pm...’।

পোস্টটি একটি ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়, এরা নিজেদের পরিচয়ে জানিয়েছে এটি ‘Atlantic County Firefighters' Association Photographer’–এর পেজ।

এছাড়া যুক্তরাষ্ট্রের স্থানীয় গণমাধ্যম ডাব্লিওপিজি টক রেডিও–এর এক প্রতিবেদনে ঘটনাটির তারিখ ও প্রকৃতি নিশ্চিত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত বাড়ির ঠিকানাও উল্লেখ করা হয়েছে।

গুগল ম্যাপসে আগুন লাগার প্রায় ছয় মাস আগে তোলা ওই বাড়ির ছবিও পাওয়া গেছে, যেখানে দেখা যায় ভবনটির ছাদের ত্রিভুজাকৃতির কাঠামো ভিডিওতে দেখা বাড়িটির সঙ্গে মিলে যায়। ফলে যাচাই-বাছাইয়ে স্পষ্ট হয়েছে, ভাইরাল ভিডিওটি ইদ্দো নেতানিয়াহুর বাড়ির আগুনের ঘটনা নয়; বরং যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ঘটে যাওয়া একটি পুরোনো অগ্নিকাণ্ডের ভিডিও ভুল তথ্যের সঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬