পুতিনের সঙ্গে এক ঘণ্টা ফোনালাপ ট্রাম্পের, কী কথা হলো?

১০ মার্চ ২০২৬, ০৪:০১ AM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৪:০৩ AM
ফোনে পুতিনের সঙ্গে এক ঘণ্টা কথা বললেন ট্রাম্প

ফোনে পুতিনের সঙ্গে এক ঘণ্টা কথা বললেন ট্রাম্প © সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, ট্রাম্প ও পুতিনের মধ্যে ‘খোলামেলা ও গঠনমূলক’ আলোচনা হয়েছে। এ সময় তারা ইরান পরিস্থিতি ও ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেন।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গত ডিসেম্বরের পর সোমবার (৯ মার্চ) দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয়েছে। তারা প্রায় এক ঘণ্টা কথা বলেছেন।

পুতিনের কূটনৈতিক পরামর্শক ইউরি উষাকোভ বলেছেন, পুতিন ট্রাম্পকে ইরান যুদ্ধ নিয়ে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।

এ ছাড়া রাশিয়া বর্তমানে ইউক্রেনের বিরুদ্ধে কতটা সফল হয়েছে এবং তাদের সেনারা কতটা অগ্রসর হয়েছে, সে বিষয়েও পুতিন ট্রাম্পকে অবহিত করেছেন বলে জানিয়েছেন এই রুশ কর্মকর্তা।

শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির উপা…
  • ০৯ অক্টোবর ২০২৬
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: র…
  • ০৯ অক্টোবর ২০২৬
সিনিয়র শিক্ষক হচ্ছেন ১০২০ জন, খসড়া তালিকা প্রকাশ করল মাউশি
  • ০৯ অক্টোবর ২০২৬
অতিরিক্ত সাইকেল চালালে পুরুষের শুক্রাণু কমে যায়? যা বলছে গব…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬