তেলের দাম নাটকীয়ভাবে কমে ব্যারেল প্রতি ৮২ ডলারে দাঁড়াল

১১ মার্চ ২০২৬, ০৩:৪৯ AM
 ক্রুড ওয়েল

ক্রুড ওয়েল © সংগৃহীত

মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইটের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টের পর বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম নাটকীয়ভাবে কমে গেছে। তার পোস্টে তিনি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র সফলভাবে একটি তেলবাহী ট্যাংকারকে পারস্য উপসাগরের 'হরমুজ প্রণালী' পার করে দিয়েছে।

মঙ্গলবার দিনের শুরুতে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ৯৪ ডলারে ওঠে। কিন্তু জিএমটি ১৭:৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১:৩০ মিনিট) তা কমে ব্যারেল প্রতি ৮২ ডলারে নেমে আসে।

ক্রিস রাইটের পোস্টটি কিছুক্ষণ পরেই এক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে পোস্টে লেখা ছিল, 'ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চলাকালীন বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতা বজায় রাখছেন প্রেসিডেন্ট ট্রাম্প।'

এছাড়া পোস্টটিতে আরও বলা হয়েছিল, 'বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে মার্কিন নৌবাহিনী সফলভাবে একটি তেলবাহী ট্যাংকারকে পাহারা দিয়ে হরমুজ প্রণালী পার করে দিয়েছে।'

বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ নিরাপত্তা বিষয়ে আশঙ্কা কমে যাওয়ায় তেলের দাম হঠাৎ করে কমেছে। 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬