'আমরা আপনাদের মিত্র, সবচেয়ে ভালো বন্ধু'— ইরানি জনগণকে নেতানিয়াহু

১১ মার্চ ২০২৬, ০৩:২৭ AM
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু © টিডিসি ফটো

ইরানের বর্তমান ইসলামি শাসনব্যবস্থা উৎখাত করতে দেশটির জনগণের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইরানিদের সামনে এখন এমন একটি সুযোগ এসেছে, যা ‘জীবনে একবারই আসে’।

নিজ দপ্তরের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু ইরানি জনগণের উদ্দেশ্যে এ আহ্বান জানান। বার্তায় তিনি বলেন, ‘আয়াতুল্লাহ [আলি খামেনি] আর নেই। আমি জানি আপনারা তাঁর পরিবর্তে অন্য কোনো স্বৈরাচারকে ক্ষমতায় দেখতে চান না।’

ইরানের জনগণকে বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘তাই আপনাদের এখনই পদক্ষেপ নিতে হবে। আমরা আপনাদের জন্য সেই পরিবেশ তৈরি করে দিচ্ছি। যখন সঠিক সময় আসবে—আর সেই সময় খুব দ্রুত ঘনিয়ে আসছে—তখন আমরা মশাল আপনাদের হাতে তুলে দেব। সেই মুহূর্তটি লুফে নেওয়ার জন্য তৈরি থাকুন!’

নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের লক্ষ্য ইরানের সাধারণ জনগণ নয়, বরং দেশটির শাসকগোষ্ঠী। ইরানি জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা কেবল এই শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুগুলোর ওপর নজর দিচ্ছি এবং ইরানের সাধারণ মানুষের যাতে কোনো ক্ষতি না হয়, সেই আপ্রাণ চেষ্টা করছি। আমরা আপনাদের মিত্র। আপনাদের সবচেয়ে ভালো বন্ধু। আমরা আপনাদের সার্বভৌমত্ব, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাই। আপনারা সাহায্য চেয়েছিলেন এবং সেই সাহায্য এখন পৌঁছে গেছে।’

পরে আরেকটি পোস্টে আরও কঠোর ভাষায় বার্তা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘যারা দশকের পর দশক ধরে আপনাদের ওপর ত্রাস সৃষ্টি করেছে, সেই স্বৈরাচারদের ওপর আমরা আরও ক্রমবর্ধমান শক্তি নিয়ে আঘাত হানা অব্যাহত রাখব। আয়াতুল্লাহ এবং তাদের অনুসারীরা এখন পালাচ্ছে—কিন্তু ওই কাপুরুষদের লুকানোর কোনো জায়গা নেই। আগামী দিনগুলোতে আমরা এমন পরিবেশ তৈরি করব যাতে আপনারা আপনাদের নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করতে পারেন।’

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে নেতানিয়াহুর এই বার্তা আঞ্চলিক পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। তিনি একদিকে ইরানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন, অন্যদিকে ইরানের জনগণকে রাজনৈতিক পরিবর্তনের জন্য সরাসরি উৎসাহিত করেছেন।

রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা: শিক্ষ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9