হরমুজ প্রণালীতে ৩ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

১১ মার্চ ২০২৬, ০৫:০৮ PM
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা © সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র বা কামানের গোলা আঘাত হেনেছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো। বুধবার (১১ মার্চ) ঘটে যাওয়া এসব হামলায় একটিতে জাহাজে আগুন ধরে যাওয়ায় অধিকাংশ ক্রুকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। খবর রয়টার্স। 

সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানায়, ওমান থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে থাইল্যান্ডের পতাকাবাহী কার্গো জাহাজ ‘ময়ূরী নারী’ হামলার শিকার হয়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়। পরে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, আগুন নেভানো হয়েছে এবং এতে পরিবেশের কোনো ক্ষতি হয়নি। বর্তমানে জাহাজটিতে প্রয়োজনীয় সংখ্যক ক্রু অবস্থান করছেন।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে জাপানের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘ওয়ান ম্যাজেস্টি’ অজ্ঞাত বস্তুর আঘাতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটির ক্রুরা সবাই নিরাপদ আছেন এবং জাহাজটি নিরাপদ নোঙরের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।

এদিকে দুবাই থেকে প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘স্টার গুইনেথ’ নামের একটি কার্গো জাহাজেও হামলা চালানো হয়েছে। মেরিটাইম রিস্ক ম্যানেজমেন্ট কোম্পানি ভ্যানগার্ড জানিয়েছে, অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজটির খোল ক্ষতিগ্রস্ত হলেও ক্রুরা সবাই নিরাপদ আছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান সংঘাত শুরুর পর থেকে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ বহনকারী এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সাম্প্রতিক এসব হামলার পর সংঘাত শুরুর পর থেকে আক্রান্ত জাহাজের সংখ্যা বেড়ে অন্তত ১৪টিতে পৌঁছেছে।

দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9