মোজতবা খামেনির আহতের খবর ইসরায়েলি গণমাধ্যমে, ব্যাখ্যা ইরানের

১১ মার্চ ২০২৬, ০১:৫০ PM
মোজতবা খামেনি

মোজতবা খামেনি © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস। বুধবার (১১ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলি ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। 

এ খবর প্রকাশ হওয়ার পর আঘাতে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘সুরক্ষিত ও সুস্থ’ আছেন বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের ছেলে এবং সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান বলেছেন, ‘যুদ্ধের সময় আহত হওয়ার খবরের পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘সুরক্ষিত এবং সুস্থ’ আছেন।’

তিনি বলেন, ‘আমি খবর শুনেছি মোজতবা খামেনি আহত হয়েছেন। আমি কিছু বন্ধুকে জিজ্ঞাসা করেছি যাদের সঙ্গে যোগাযোগ ছিল। তারা আমাকে বলেছেন, তিনি নিরাপদ এবং সুস্থ আছেন।’

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির উত্তরসূরি হিসেবে গত রবিবার ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন ইরানের ক্ষমতায় থাকা আলী খামেনি যুদ্ধের প্রথম দিনেই নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপরই মোজতবাকে নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়।

নিউইয়র্ক টাইমস জানায়, যুদ্ধের একেবারে শুরুর দিকে চালানো ভয়াবহ হামলায় মোজতবা খামেনির পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে বর্তমানে তিনি কোথায় এবং কী অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সংবাদমাধ্যমটি আরও বলে, দায়িত্ব গ্রহণের পরও তিনি এখন পর্যন্ত জনসমক্ষে হাজির হননি বা টেলিভিশনে ভাষণ দেননি। বিশ্লেষকদের ধারণা, তার শারীরিক আঘাতই এর অন্যতম কারণ হতে পারে। যদিও তেহরানের বিভিন্ন সড়কে তার ছবি সম্বলিত ব্যানার ও পোস্টার টাঙানো দেখা গেছে, তবে নেতার অনুপস্থিতি সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা: শিক্ষ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9