স্ত্রী-সন্তানসহ সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের আয়কর নথি তলবের নির্দেশ

০৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ PM
বাম থেকে আ হ ম মোস্তফা কামাল ও লোটাস কামাল

বাম থেকে আ হ ম মোস্তফা কামাল ও লোটাস কামাল © সংগৃহীত ও সম্পাদিত

আওয়ামীলীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল, তার স্ত্রী কাশমিরি কামাল এবং ছেলে কাশফি কামাল ও মেয়ে নাসিফা কামালের আয়কর নথি তলবের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের পৃথক চার আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার (৩ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ পৃথক চার আবেদনে তাদের আয়কর নথি তলব চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

দুদকের আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশ ও এ্যাসেসমেন্ট প্রতিবেদন (যদি থাকে) এবং নোটসিটসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র, তথ্যাদি এবং অফিস আদেশের অংশ সংগ্রহপূর্বক পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন
  • ০৩ নভেম্বর ২০২৬
শরীয়তপুরে আরও এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ
  • ০৩ নভেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে: …
  • ০৩ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘এনএসইউ-চায়না ইকোনমিক সেন্টারের’ উ…
  • ০৩ নভেম্বর ২০২৬
জাবির রেজিস্ট্রার ভবনে তালা, আটকে পড়া উপাচার্যকে উদ্ধার ছাত…
  • ০৩ নভেম্বর ২০২৬
অনুমোদন ছাড়াই হলের জায়গা দখল করে ছাত্রদলের বিতর্ক সম্পাদকের…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950