বার কাউন্সিলের ভাইভায় উত্তীর্ণ স্কুলের সাবেক প্রধান শিক্ষক লতা

১৬ মার্চ ২০২৬, ০৬:৪৩ AM , আপডেট: ২০ মার্চ ২০২৬, ১১:৪৯ AM
আঞ্জুমানারা লতা

আঞ্জুমানারা লতা © টিডিসি ফটো

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য অনুষ্ঠিত মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলের সাবেক প্রধান শিক্ষক আঞ্জুমানারা লতা।

রবিবার (১৫ মার্চ) দিবাগত রাতে বাংলাদেশ বার কাউন্সিলের সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলে ২০২৩ সাল পর্যন্ত  প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আঞ্জুমানারা লতা। তিনি স্কুলটির প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদের স্ত্রী। 

বাংলাদেশ বার কাউন্সিল সূত্রে জানা গেছে, ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে লতা এখন বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অধীন যেকোনো আদালত, ট্রাইব্যুনাল বা রাজস্ব কর্তৃপক্ষের অধীনে আইন পেশা পরিচালনার যোগ্যতা অর্জন করেছেন।

নিজের সাফল্যের প্রতিক্রিয়ায় আঞ্জুমানারা লতা বলেন, ‘আমি দীর্ঘদিনের পড়াশোনা ও কঠোর পরিশ্রমের পর এই সাফল্য অর্জন করতে পেরে গর্বিত। এটি আমার পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি আশা করি সমাজ ও শিক্ষাক্ষেত্রে দায়িত্ব পালন আরও নিষ্ঠার সঙ্গে করতে পারব।’

শিবরাম আদর্শ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘লতার এই সাফল্য আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তার নিষ্ঠা ও অধ্যবসায় শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

বিদ্যালয়ের সভাপতি আমিনুর ইসলাম বলেন, ‘লতার এই সাফল্য শুধু তার ব্যক্তিগত গৌরব নয়, আমাদের স্কুলের শিক্ষাক্ষেত্রের মান ও সুনামের প্রতিফলন। আমরা তার ভবিষ্যৎ আইনি কার্যক্রমে সফলতা কামনা করি।’

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৫ এবং ১৩ মার্চ থেকে ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এ ভাইভা পরীক্ষায় নির্ধারিত রোল নম্বরধারীদের মধ্যে আঞ্জুমানারা লতা উত্তীর্ণ হয়েছেন।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081