সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল

১৮ মার্চ ২০২৬, ১১:৩৯ PM , আপডেট: ১৮ মার্চ ২০২৬, ১১:৪১ PM
সিপাহী নিয়োগে আবেদন চলছে বর্ডার গার্ড বাংলাদেশে

সিপাহী নিয়োগে আবেদন চলছে বর্ডার গার্ড বাংলাদেশে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটি ১০৫তম ব্যাচে ‘সিপাহী’ পদে কর্মী নিয়োগে ১৮ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ মার্চ সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি);

পদের নাম: সিপাহী;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বেতন: ৯,০০০-২১, ৮০০ টাকা (গ্রেড-১৭);

অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-২৩ বছরের (১৭ জুলাই ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে;

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের উত্তীর্ণ হতে হবে;

*এসএসসিতে জিপিএ ন্যূনতম ৩ এবং এইচএসসিতে ২.৫০ থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২ এপ্রিল ২০২৬, রাদ ১১টা ৫৯ মিনিট;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: দৈনিক যুগান্তর, ১৮ মার্চ ২০২৬, পৃষ্ঠা নম্বর ১০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষা শুরু আজ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে নারীর হট্টগো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইফোন বিক্রি করে টাকা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিম হত্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় নওগাঁয় প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৬১ জন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬