বাংলাদেশ ডাক বিভাগ © টিডিসি সম্পাদিত
বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের দপ্তর, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার অধীন বিভিন্ন দপ্তর ও ইউনিটে ১১টি ক্যাটাগরিতে ২৯৫ জনকে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত এসব শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদভেদে এসএসসি, অষ্টম শ্রেণি বা সমমান পাস প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। কয়েকটি পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা ও বিশেষ দক্ষতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ডাক বিভাগ, পোস্টমাস্টার জেনারেলের দপ্তর, কেন্দ্রীয় সার্কেল, ঢাকা।
মোট পদসংখ্যা: ১১টি ক্যাটাগরিতে ২৯৫ জন।
আবেদন শুরু: ৩০ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদন শেষ: ৩০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।
পদসংখ্যা ও বেতনস্কেল:
১. পোস্টম্যান
পদসংখ্যা: ১৩টি
বেতন গ্রেড: ১৭; বেতনস্কেল: ২১,৮০০-৫১,৯০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ হতে হবে।
আরও দেখুন: পদ ৭৪৬, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় জনবল নিয়োগ, আবেদন জেএসসি পাসে
২. মেইল গার্ড
পদসংখ্যা: ৯টি
বেতন গ্রেড: ১৭; বেতনস্কেল: ২১,৮০০-৫১,৯০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ হতে হবে।
৩. স্ট্যাম্প ভেন্ডার
পদসংখ্যা: ৩টি
বেতন গ্রেড: ১৮; বেতনস্কেল: ২১,০০০-৫০,৯০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতা ও দক্ষতা: সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আরও দেখুন: পদ ৮৭৯, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ, আবেদন শুরু এসএসসি পাসে
৪. প্যাকার
পদসংখ্যা: ৫৮টি
বেতন গ্রেড: ১৯; বেতনস্কেল: ২০,৫০০-৪৯,৬০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৫. মেইল ক্যারিয়ার
পদসংখ্যা: ৪৮টি
বেতন গ্রেড: ১৯; বেতনস্কেল: ২০,৫০০-৪৯,৬০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আরও দেখুন: ১৩-২০তম গ্রেডে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন করতে পারবেন যারা
৬. প্যাকার কাম মেইল ক্যারিয়ার
পদসংখ্যা: ৬টি
বেতন গ্রেড: ১৯; বেতনস্কেল: ২০,৫০০-৪৯,৬০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৭. অফিস সহায়ক (এমএলএসএস)
পদসংখ্যা: ১২টি
বেতন গ্রেড: ২০; বেতনস্কেল: ২০,০০০-৪৮,৮০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৮. বাবুর্চি/অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ২টি
বেতন গ্রেড: ২০; বেতনস্কেল: ২০,০০০-৪৮,৮০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা:জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতা ও দক্ষতা: রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
আরও দেখুন: সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন যেভাবে
৯. পরিচ্ছন্নতা কর্মী (সুইপার)
পদসংখ্যা: ৭টি
বেতন গ্রেড: ২০; বেতনস্কেল: ২০,০০০-৪৮,৮০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিশেষ শর্ত: মোট পদের ৮০ শতাংশ জাত হরিজনদের জন্য সংরক্ষিত থাকবে। এ ক্ষেত্রে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট পদ সাধারণ প্রার্থীদের মাধ্যমে পূরণ করা যাবে।
১০. রানার
পদসংখ্যা: ১২৭টি
বেতন গ্রেড: ২০; বেতনস্কেল: ২০,০০০-৪৮,৮০০ টাকা
আরও দেখুন: পদ ৪৯৫, এসএসসি পাসে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
১১. নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১০টি
বেতন গ্রেড: ২০; বেতনস্কেল: ২০,০০০-৪৮,৮০০ টাকাৎ
আরও দেখুন: ২২১ পদে প্রাণিসম্পদ অধিদপ্তরে ফের নিয়োগ, অষ্টম-এসএসসি পাসেই আবেদন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: ৩০ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জ সহ ৫৬ টাকা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের টেলিটকের অনলাইন আবেদন পোর্টাল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।
আরও দেখুন: ঢাকা সেনানিবাসে জনবল নিয়োগ, আবেদন যে ৩ উপায়ে
বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে দেখুন।