অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী, বক্তব্য দিচ্ছিলেন ভিসি—এর মধ্যেই চলে গেল বিদ্যুৎ

২৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ AM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৫ AM
অনুষ্ঠানস্থলে বিদ্যুৎ বিভ্রাট

অনুষ্ঠানস্থলে বিদ্যুৎ বিভ্রাট © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকতেই বিদ্যুৎ চলে যায়। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টা ৩ মিনিটের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

এর আগে, রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মিলনের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হয়েছে। এতে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

অনুশীলন করতে করতে বিরক্তি এলেও থামা যাবে না
  • ২৮ নভেম্বর ২০২৬
অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী, বক্তব্য দিচ্ছিলেন ভিসি—এর …
  • ২৮ নভেম্বর ২০২৬
প্রসববেদনায় থামল বাস, নার্স ডেকে আনতেই চলন্ত বাসে জন্ম নিল …
  • ২৮ নভেম্বর ২০২৬
পদ ২৯৫, ডাক বিভাগে জনবল নিয়োগ, আবেদন করতে পারবে যারা
  • ২৮ নভেম্বর ২০২৬
সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসনে জরুরি নিয়োগের দাবি
  • ২৮ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাদের আশ্রয় ও সহায়তা: বিএনপির ১১ জনকে বহিষ্কার
  • ২৮ নভেম্বর ২০২৬