গাজীপুরে প্রবাসীর ওপর হামলার অভিযোগ, বিএনপি নেতার ছেলেদের বিরুদ্ধে জিডি

০২ মার্চ ২০২৬, ০২:২৯ PM
গাজীপুরে এক যুক্তরাষ্ট্রপ্রবাসীর ওপর স্থানীয় বিএনপি নেতার ছেলেদের হামলার অভিযোগ উঠেছে

গাজীপুরে এক যুক্তরাষ্ট্রপ্রবাসীর ওপর স্থানীয় বিএনপি নেতার ছেলেদের হামলার অভিযোগ উঠেছে © সংগৃহীত

গাজীপুর মহানগরের ভোগড়া মধ্যপাড়া এলাকায় এক যুক্তরাষ্ট্রপ্রবাসীর ওপর স্থানীয় বিএনপি নেতার ছেলেদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রবিবার (১ মার্চ) বাসন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বাসন থানা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি গিয়াস উদ্দিনের ছেলে আজহারুল ইসলাম আজাদ, ফাইজুল ইসলাম ও রোকনের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী আকরাম হোসেন ভোগড়া মধ্যপাড়া এলাকার মৃত সামশুদ্দিনের ছেলে। তিনি একজন আমেরিকান পাসপোর্টধারী নাগরিক। পারিবারিক প্রয়োজনে বর্তমানে নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছেন।

আকরাম হোসেন জানান, ভোগড়া এলাকায় তার একটি আবাসন ভবন ও কয়েকটি দোকান রয়েছে, যেগুলো ভাড়া দেওয়া। এসব স্থাপনার জন্য কয়েক বছর আগে ব্যক্তিগত উদ্যোগে একটি ট্রান্সফরমার কিনে পল্লী বিদ্যুতের সংযোগ নেওয়া হয়।

তিনি অভিযোগ করেন, গত বুধবার তার দোকানের পাশে নবনির্মিত একটি টিনশেড ভাড়া বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে যান আজহারুল ইসলাম ওরফে আজাদ। এ সময় তারা তার ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সংযোগ নিচ্ছেন কি না, জানতে চাইলে আজাদ ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে আজাদ, ফাইজুল ইসলাম ও রোকন তার ওপর চড়াও হন।

আকরাম হোসেন বলেন, ‘তারা দফায় দফায় অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমার ওপর হামলা চালায়। পরে আমার দোকানগুলোর শাটার টেনে বন্ধ করে দেয়। বিদ্যুৎ সংযোগে বাধা দিলে আমাকে খুন-জখমের হুমকিও দেওয়া হয়।’

তিনি আরও জানান, আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এলাকাবাসীর ধারণ করা ভিডিওতে ঘটনার প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে স্থানীয়দের অভিযোগ, আজহারুল ইসলাম আজাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাবার রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এ ছাড়া তাদের কর্মকাণ্ডে বাধা দিলে প্রতিপক্ষকে ‘আওয়ামী লীগের লোক’ আখ্যা দিয়ে মামলা দিয়ে হয়রানির অভিযোগও রয়েছে।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে আজহারুল ইসলাম আজাদ যুক্তরাষ্ট্রপ্রবাসীর ওপর হামলার বিষয়টি অস্বীকার করেন। হামলার ভিডিওতে তার উপস্থিতির বিষয়টি জানানো হলে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ভুক্তভোগীর অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬