সড়ক দুর্ঘটনায় আহত লিওনেল মেসির বোন

২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ PM
লিওনেল মেসি ও তার বোন মারিয়া সোল মেসি

লিওনেল মেসি ও তার বোন মারিয়া সোল মেসি © সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বোন মারিয়া সোল মেসি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। আর্জেন্টিনার লা নাসনসহ বিভিন্ন গণমাধ্যমে খবরে এমন তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এসইউভি চালানোর সময় তিনি হঠাৎ শারীরিক অসুস্থতায় পড়লে দুর্ঘটনাটি ঘটে। এতে তার শরীরে একাধিক আঘাত লাগে। 

আরও জানানো হয়েছে, মারিয়া সোলের দুটি কশেরুকা ভেঙেছে, পাশাপাশি গোড়ালি ও কব্জিতে ফ্র্যাকচার হয়েছে এবং শরীরের কয়েকটি স্থানে দগ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

জানা গেছে, পেশাগত জীবনে মারিয়া সোল একজন ফ্যাশন ডিজাইনার। তিনি নিজের ব্র্যান্ড গড়ে তুলেছেন এবং ভাই লিওনেল মেসির কয়েকটি প্রকল্পেও কাজ করেছেন, যদিও ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সাধারণত প্রচারের বাইরে থাকেন।

গণমাধ্যমের বরাতে মেসির মা জানান, মারিয়া ইতোমধ্যেই আর্জেন্টিনার রোসারিওতে ফিরেছেন এবং পুনর্বাসনের পুরো সময়জুড়ে পরিবার তার পাশে রয়েছে।

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬