অসম্ভবকে সম্ভব করা হলো না, জিতেও বাদ পড়ল বার্সেলোনা

০৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ AM
 বার্সেলোনা দল

বার্সেলোনা দল © সংগৃহীত

ফিরতি লেগে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েও কোপা দেল রের সেমি-ফাইনাল থেকে বিদায় নিল বার্সেলোনা। মঙ্গলবার রাতে কাম্প নউয়ে অবিশ্বাস্য ফুটবল উপহার দিয়েও দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় দীর্ঘ এক যুগ পর ফাইনালে উঠল আতলেতিকো মাদ্রিদ। 

প্রথম লেগের বড় ব্যবধান ঘুচিয়ে ‘অসম্ভবকে সম্ভব’ করার যে ডাক বার্সা কোচ হান্সি ফ্লিক দিয়েছিলেন, তাতে সাড়া দিয়ে মার্ক বের্নালের জোড়া গোল ও রাফিনিয়ার লক্ষ্যভেদে ম্যাচে দারুণ উত্তেজনা ছড়িয়েছিল কাতালানরা।

ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা ৭১ শতাংশ পজেশন রেখে একের পর এক আক্রমণ চালায়। ২৯ মিনিটে বের্নাল দলকে এগিয়ে নেওয়ার পর বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। ৭২ মিনিটে বের্নাল নিজের দ্বিতীয় গোলটি করলে কাম্প নউয়ে মিরাকলের স্বপ্ন জাগে। তবে ম্যাচের বাকি সময় আতলেতিকোর জমাট রক্ষণ আর গোলরক্ষক হুয়ান মুস্সোর দৃঢ়তায় চতুর্থ গোলের দেখা পায়নি গতবারের চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে বার্সা কোচ হান্সি ফ্লিক শিষ্যদের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘অসম্ভবকে সম্ভব করার’ স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলাম আমরা। খেলোয়াড়রা তাদের সবটুকু দিয়ে লড়াই করেছে, কিন্তু ফুটবলে মাঝে মাঝে ভাগ্য পাশে থাকে না। ২০১২-১৩ মৌসুমের পর প্রথমবার ফাইনালে ওঠা আতলেতিকো এখন শিরোপা লড়াইয়ে রেয়াল সোসিয়েদাদ অথবা আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে।

অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম—দাবি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসা নিতে এসে আগে খাবার, সঙ্গে ওষুধ-ফলমূলও— চিকিৎসকের মা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানালেন মাউশি ডিজি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্তির তালিকা থেকে বাদ ৪৭১ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবির পাঁচ শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬