ইয়ামাল-র‌্যাশফোর্ড ঝলকে লা লিগার শীর্ষে বার্সা

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ AM
ইয়ামাল-র‌্যাশফোর্ড ঝলকে লা লিগার শীর্ষে বার্সা

ইয়ামাল-র‌্যাশফোর্ড ঝলকে লা লিগার শীর্ষে বার্সা © সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো নিশ্চিত করার পর লা লিগাতেও জয়রথে ফিরেছে বার্সেলোনা। ভালেরোর এস্তাদিও মার্তিনেজে এলচেকে ৩-১ গোলে হারিয়ে ২২ ম্যাচে ১৮তম জয় তুলে নিয়ে ৫৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে কাতালানরা। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয়স্থানে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরুতেই বার্সেলোনাকে এগিয়ে দেন ফর্মে থাকা লামিনে ইয়ামাল। ম্যাচের ষষ্ঠ মিনিটে দানি ওলমোর মাঝমাঠ থেকে বাড়ানো বল ধরে গোলরক্ষক ইনাকি পেনাকে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান ১৮ বছর বয়সী এই তরুণ। তবে ১৯৭৪ সালের পর ঘরের মাঠে কখনো অতিথিদের না হারানো এলচে দ্রুত সমতা ফেরায়। ৩০তম মিনিটের মধ্যে এরিক গার্সিয়ার পেছনে জায়গা করে নিয়ে আলভারো রদ্রিগেজ ঠান্ডা মাথায় গোল করেন।

বিরতির আগে ফেরান তোরেস বার্সেলোনাকে আবার লিড এনে দেন। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের কাটব্যাক থেকে জোরালো শটে গোল করেন তিনি। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি বার্সা।

বিরতির পর সমতায় ফেরার চেষ্টা চালায় এলচে। একাধিক সুযোগ তৈরি হলেও গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। বিশেষ করে অ্যাডাম বোয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করলে ম্যাচের মোড় ঘুরে যায়। এর সুযোগ নেয় বার্সেলোনা। বদলি নেমে লামিনে ইয়ামালের দারুণ নিয়ন্ত্রণ ও পাস থেকে গোল করে জয়ের সিলমোহর বসান মার্কাস র‌্যাশফোর্ড।

ট্যাগ: লা লিগা
শতবর্ষী  ৮ শতাধিক স্কুলের তালিকা করল মাউশি, দেখুন এখানে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে মীনা বাজার, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মহিলা ক্রীড়া সংস্থা ও রাগবি ফেডারেশনের ঐতিহাসিক চুক্তি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি ও বিদ্যুৎ সংকট: তীব্র জনভোগান্তি, বড় চ্যালেঞ্জে সর…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন, ক্যাম্পাসে নিরবচ্ছ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের বয়স-পরিচয়ে পুলিশের তথ্যে একাধি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬