কিরণের মন্তব্যকে ‘ননসেন্স’ বললেন বাটলার

০৫ মার্চ ২০২৬, ০৬:৫৬ PM
পিটার বাটলার ও মাহফুজা আক্তার কিরণ

পিটার বাটলার ও মাহফুজা আক্তার কিরণ © সংগৃহীত

নারী এশিয়ান কাপে অভিষেকে ডিফেন্ডিং ও সর্বাধিক ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে লাল-সবুজেরা জোড়া গোল হজম করলেও বিরতির পর কোনো গোলই পায়নি চীন। বিশ্বকাপে নিয়মিত দলটির বিপক্ষে বাঘিনীদের এমন পারফরম্যান্সে মুগ্ধ সবাই। তবে নিজেদের দলের প্রশংসা করলেও খানিকটা দুর্বল্ভাবে চীনকে আখ্যায়িত করেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। যে কারণে তার কড়া সমালোচনা করেছেন কোচ পিটার জেমস বাটলার।

ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিরণ বলেছিলেন, ‘চায়না দলে অনেক বেশি বয়স্ক। তারা মাঝেমধ্যে দাঁড়িয়ে গেছে। তারা অফফর্মে, ফর্ম নেই। আমি আগে চায়নার খেলা দেখেছি, এই ম্যাচ দেখে আমি স্পিসলেস হয়েছি। বাংলাদেশের আসল পরীক্ষা উত্তর কোরিয়ার ম্যাচ।’ 

এদিকে নারী উইংয়ের চেয়ারম্যানের এমন মন্তব্যে বিব্রত কোচ বাটলার। বৃহস্পতিবার (৫ মার্চ) উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তার কড়া সমালোচনা করেন বাংলাদেশের কোচ। বাটলার বলেন, ‘মিস কিরণের মতো বলতে হয়, উই হ্যাভ অ্যা প্ল্যান।’ 

পরে এক প্রশ্নের জবাবে নারী উইংয়ের চেয়ারম্যানের মন্তব্যকে ‘কমপ্লিটলি ননসেন্স’ হিসেবে আখ্যায়িত করে ব্রিটিশ এই কোচ বলেন, ‘চাইনিজ দল নিয়ে বাফুফের একজন সদস্যের এরকম মন্তব্য করা অসম্মানজনক এবং সম্পূর্ণ ভুল। দলের প্রতি সম্মান জানানো উচিত শুধু আমাদের নয়, তারা অবশ্যই শক্তিশালী দল। আমি মনে করি তার পক্ষ থেকে এটি বেশ অসম্মানজনক এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীন, কিন্তু আমার কাছে এটা প্রত্যাশিতই ছিল।’

বাংলাদেশের দুটি ক্লাবের উদাহরণ টেনে তিনি এ-ও বলেন, ‘তারা (বাংলাদেশ) নাসরিনের (বাংলাদেশের নারী লিগের দল) হয়ে খেলে না, সবচেয়ে শক্তিশালী দলই তারা। ওই (চাইনিজ) দলের খেলোয়াড়রা ফরাশগঞ্জের (বাংলাদেশের আরেক ক্লাব) নয়, তারা চাইনিজ ও পিএসজির হয়ে ফরাসি লিগে খেলে।’  

বাবার পরিশ্রম-সততা ছিল অনুপ্রেরণা, আনসার সদস্যের ছেলে বিসিএ…
  • ০৬ জুলাই ২০২৬
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক নিয়োগ
  • ০৬ জুলাই ২০২৬
জাবির নারী শিক্ষার্থীকে ধাক্কা, সেলফি পরিবহনের ৬ বাস আটক
  • ০৬ জুলাই ২০২৬
ইউআইইউ রেসকিউ রোভার টিমের ‘রোবোকাপ রেসকিউ লিগ ২০২৬’ -এ গৌরব…
  • ০৬ জুলাই ২০২৬
‘অফিসের লোক’ পরিচয়ে মিরসরাইয়ে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির…
  • ০৬ জুলাই ২০২৬
বিশ্ববিদ্যালয়ের গবেষণা-বরাদ্দে নতুন নিয়ম শিক্ষকদের অ্যাকাডে…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence