জাকসুর ক্রীড়া সম্পাদক পদে জয়ী কে এই কিরণ

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ PM
মাহমুদুল হাসান কিরণ

মাহমুদুল হাসান কিরণ © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে খেলা ফুটবলার মাহমুদুল হাসান কিরণ। জাকসুতে যেকোনো পদে সর্বোচ্চ ৫ হাজার ৭৭৮ ভোট পেয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক এই শিক্ষার্থী।

এ মৌসুমে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির হয়ে খেলবেন এই ডিফেন্ডার। কিরণ জাবির বাংলা বিভাগের ৪৮তম ব্যাচ এবং আ ফ ম কামাল হলের আবাসিক শিক্ষার্থী। 

২৩ বছর বয়সী এই ডিফেন্ডার রহমতগঞ্জ ছাড়াও বসুন্ধরা কিংস, শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং আরামবাগ ক্রীড়া সংঘে খেলেছেন। এছাড়া বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছেন। এর আগে, ২০২৩ সালে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাবে খেলার সুযোগ পেয়েছিলেন তরুণ এই ডিফেন্ডার।

এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950