প্রতিবন্ধী ক্রিকেটার হওয়ার পথে ইবি শিক্ষার্থী আজাহার

১৩ মার্চ ২০২৬, ০২:৩০ PM
ইবি শিক্ষার্থী মো. আজাহারুল ইসলাম

ইবি শিক্ষার্থী মো. আজাহারুল ইসলাম © সংগৃহীত

শারীরিকভাবে অসম্পূর্ণ তরুণদের ক্রিকেটার হওয়ার স্বপ্নকে পূর্ণতা দিতে শারীরিক, মানসিক ও সামাজিক প্রতিবন্ধকতাকে জয় করে আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনা এবং পেশাদার ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি পরিচালিত ফিজিক্যালি চ্যালেঞ্জড ট্যালেন্ট হান্ট-২০২৬ এ প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আজাহারুল ইসলাম। 

গতকাল (১২ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড – বিসিবির পরিচালক ও ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের সভাপতি মো: জুলফিকার আলী খান এবং সদস্য সচিব জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মো: সানোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে মনোনীত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়। 

এতে বলা হয়, দেশব্যাপী ট্যালেন্ট হান্ট কর্মসূচির মাধ্যমে প্রতিভাবান ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের খুঁজে বের করা এবং তাদের দক্ষতা মূল্যায়নের লক্ষ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বিসিবির অভিজ্ঞ নির্বাচন কমিটির পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে বেশ কিছু খেলোয়াড়কে প্রাথমিকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে। এই প্রাথমিকভাবে মনোনীত খেলোয়াড়দের মধ্য থেকে ট্রায়াল ম্যাচের মাধ্যমে শীঘ্রই বাংলাদেশ জাতীয় ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল গঠন করা হবে।

এই অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইবি শিক্ষার্থী আজাহারুল ইসলাম বলেন, ছোট থেকেই আমার খুব ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কারণে তা হয়ে ওঠেনি। আমার স্বপ্ন পূরণ করতে পাশে থেকে দিকনির্দেশনা এবং সার্বিক ভাবে সহযোগিতা করেছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। পাশাপাশি আজকের এই অর্জনের পিছনে আমার বাবা মায়ের দোয়া এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সাবিক ভাইয়ের সার্বক্ষণিক সহযোগিতা অত্যন্ত কার্যকরী অবদান রেখেছে। সবার দোয়ায় আমি সামনেও এগিয়ে যেতে চাই এবং লাল সবুজের পতাকার প্রতিনিধিত্ব করতে চাই। 

পুরান ঢাকার ড্রেনে নিখোঁজ পরিচ্ছন্নতাকর্মীর লাশ, রাস্তা খুড়…
  • ১৭ জুলাই ২০২৬
জুলাই সনদ নিয়ে বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল 
  • ১৭ জুলাই ২০২৬
তিন প্যাকেটজাত খাদ্যে অতিরিক্ত প্রিজারভেটিভ, বিক্রি ও বিপণন…
  • ১৭ জুলাই ২০২৬
স্ত্রীর উদ্দ্যেশে ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
  • ১৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল দেখতে মাঠে থাকবেন স্পেনের প্রধা…
  • ১৭ জুলাই ২০২৬
বন্যায় ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের ৪০০ বস্তা গোখাদ্য বিতরণ
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence