জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে কবে?

১৮ মার্চ ২০২৬, ০৫:৩৬ AM
ঈদের চাঁদ

ঈদের চাঁদ © সংগৃহীত

এক মাসের সিয়াম সাধনা শেষে দোরগোড়ায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সম্ভাব্য তারিখ নির্ধারণের আভাস মিললেও বাংলাদেশে ঈদ কবে হবে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনা থাকায় সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ২১ মার্চ (শনিবার)।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, 'এবার আরব দেশগুলোতে রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি।'

আগামী বুধবার (১৮ মার্চ) আরব বিশ্বের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে শুক্রবার সেখানে ঈদের দিন হওয়ার সম্ভাবনা প্রবল। সৌদি আরবের সুপ্রিম কোর্ট বুধবার সন্ধ্যায় নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।

ভৌগোলিক নিয়ম অনুযায়ী, সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়। সেই হিসেবে বাংলাদেশে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আগামী ২১ মার্চ (শনিবার)। তবে বিষয়টি চূড়ান্ত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর।

আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজানের ২৯তম দিনে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ওই দিন সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে শুক্রবার (২০ মার্চ) ঈদ হবে। অন্যথায় রমজান ৩০ দিন পূর্ণ হয়ে শনিবার (২১ মার্চ) সারাদেশে ঈদ উদ্‌যাপিত হবে।

ট্যাগ: ঈদ
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার প্রতিরোধে নারীদের সচেতন করতে ইবি ক্যাপের উঠান বৈঠক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইসলামোফোবিয়া: ভয় থেকে বৈষম্য, বৈষম্য থেকে সহিংসতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদের গাড়িতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ৬ পর্যটক আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জামিনে বেরিয়ে বিয়ে, ২ সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় ফের গ্রেপ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬