রাবিতে ন্যায়ভিত্তিক জ্বালানি রূপান্তর নিয়ে ক্যাবের কর্মশালা

০৫ মার্চ ২০২৬, ০৬:৩১ PM
রাবিতে ন্যায়ভিত্তিক জ্বালানি রূপান্তর নিয়ে ক্যাবের কর্মশালা

রাবিতে ন্যায়ভিত্তিক জ্বালানি রূপান্তর নিয়ে ক্যাবের কর্মশালা © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ন্যায়ভিত্তিক জ্বালানি রূপান্তর নিয়ে সংলাপমূলক কর্মশালা আয়োজন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ‘ন্যায়ভিত্তিক জ্বালানি রূপান্তরের জন্য ক্যাব প্রস্তাবিত এনার্জি ট্রানজিশন পলিসি-২০২৪ নিয়ে শিক্ষার্থীদের সাথে সংলাপ’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয় গত ২৮ ফেব্রুয়ারি।

আয়োজকরা জানিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশভিত্তিক সংগঠন গ্রিন ভয়েসের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের জ্বালানি খাতের বর্তমান বাস্তবতা, জ্বালানির মূল্য নির্ধারণ প্রক্রিয়া, সরবরাহ ব্যবস্থার অযৌক্তিক ব্যয় ও মুনাফা কাঠামো, নবায়নযোগ্য জ্বালানির বিস্তার এবং জ্বালানি ন্যায়ের গুরুত্ব নিয়ে বিস্তৃত আলোচনা হয়। এছাড়া দেশের বিদ্যমান জ্বালানি নীতি প্রণয়ন ও বাস্তবতার প্রেক্ষাপটে ক্যাব প্রস্তাবিত এনার্জি ট্রানজিশন পলিসি-২০২৪ কীভাবে পরিস্থিতি উন্নয়নে ভূমিকা রাখতে পারে— সে বিষয়েও আলোকপাত করা হয়।

কর্মশালায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা বাংলাদেশের জ্বালানি খাতের বিভিন্ন সমস্যা, নীতি সংস্কারের প্রয়োজনীয়তা এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

বাংলাদেশের সামাজিক আন্দোলনভিত্তিক সংগঠনগুলোর মধ্যে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে নতুন প্রজন্ম, বিশেষত জেন-জিকে নীতি-আলোচনা, প্রস্তাবনা প্রণয়ন এবং প্রকাশনার মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় যুক্ত করার ক্ষেত্রে সংগঠনটির উদ্যোগ প্রশংসিত।

এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে আয়োজন করা হয় ‘ক্যাব ইয়ুথ পার্লামেন্ট ২০২৫: সেশন অন এনার্জি ট্রানজিশন’, যা বিভিন্ন সেমিনার, কর্মশালা, প্রেস মিটিং এবং রাউন্ডটেবিল আলোচনার সমন্বয়ে গঠিত একটি উচ্চপ্রভাবশালী সিরিজের সমাপনী আয়োজন ছিল। এসব কর্মসূচিতে একত্রিত হন একাডেমিক বিশেষজ্ঞ, সামাজিক কর্মী, রাজনৈতিক প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা। এর মাধ্যমে ভবিষ্যৎ নীতিনির্ধারক হিসেবে সম্ভাবনাময় জেন-জি প্রজন্মের সঙ্গে একটি কার্যকর সংযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়।

ক্যাব জানিয়েছে, ন্যায়ভিত্তিক জ্বালানি রূপান্তর বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও নীতিনির্ভর সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে সংগঠনটি। এ কার্যক্রম চলবে আগামী ‘ক্যাব ইয়ুথ পার্লামেন্ট ২০২৬’ আয়োজন পর্যন্ত, যা ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে উত্তরবঙ্গের আরেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সফল আয়োজন করে ক্যাব।

ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9