মালদ্বীপের বাজারে প্রবেশের অনুমতি পেল ওয়ালটন ক্যাবলস 

১০ নভেম্বর ২০২৫, ০২:৪৭ AM
মালদ্বীপের বাজারে প্রবেশের অনুমতি পেল ওয়ালটন ক্যাবলস 

মালদ্বীপের বাজারে প্রবেশের অনুমতি পেল ওয়ালটন ক্যাবলস  © সংগৃহীত

মালদ্বীপে কেবলস বাজারজাতের অনুমোদন পেয়েছে বাংলাদেশের কোম্পানি ওয়ালটন কেবলস। ওয়ালটন গ্রুপের এ কোম্পানিকে সম্প্রতি মেইন পাওয়ার সাপ্লাই ও ডিস্ট্রিবিউশনে ব্যবহারের জন্য কেবলস বাজারজাতের অনুমতি দিয়েছে মালে ইউটিলিটি রেগুলেটরি অথরিটি।

রবিবার (১০ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়ালটন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপে এয়ার কন্ডিশনারও রপ্তানি করেছে ওয়ালটন। দেশটিতে পর্যায়ক্রমে রেফ্রিজারেটর, টেলিভিশন, ওয়াশিং মেশিনসহ অন্যান্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী রপ্তানি শুরু করা হবে।

এতে বলা হয়, স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও কেবলস রপ্তানির প্রক্রিয়া শুরু করেছে কোম্পানিটি। সেজন্য বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার কাছে আন্তর্জাতিক মানের ওয়ালটন কেবলস বাজারজাতের অনুমতি দেওয়ার আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মালদ্বীপে বাজারজাতের অনুমতি মিলেছে।

ওয়ালটন কেবলসের প্রোডাক্ট ম্যানেজার হাসিবুল হক বলেন, মালদ্বীপে ক্যাবলস বাজারজাতের আগে দেশটির ইউটিলিটি রেগুলেটরি অথরিটির কাছ থেকে অনুমতিপত্র নিতে হয়। বাজারজাত করা কেবলসের গুণগতমান কেবলমাত্র আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করলেই সংস্থাটি অনুমোদন দেয়।

দেশটিতে অনুমতির জন্য ওয়ালটনের পরিবেশক 'রানফাউন প্রাইভেট লিমিটেড' এ আবেদন করেছে তুলে ধরে তিনি বলেন, ইতোমধ্যে দুটি চালান পাঠানো হয়েছে। আরো কয়েকটি চালান পাঠানোর কাজ চলছে।

ওয়ালটন ক্যাবলসের চিফ বিজনেস অফিসার (সিবিও) রাজু আহমেদ বলেন, মালদ্বীপ একটি ছোট দেশ হলেও দেশটির মাথাপিছু আয় অনেক বেশি। পর্যটকদের কাছেও অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য মালদ্বীপ। দেশটিতে ক্যাবলসের প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলারের বাজার রয়েছে। প্রতিবছর চাহিদা বৃদ্ধির সঙ্গে এই বাজারও বড় হচ্ছে। ওয়ালটন নিরাপদ ও উন্নতমানের ক্যাবলস সরবরাহের মাধ্যমে দেশটির সম্ভাবনাময় এই বাজারে দ্রুত শক্তিশালী অবস্থান তৈরি করে নিতে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

তিনি জানান, ওয়ালটন দেশে হাউজহোল্ড, ইন্ডাস্ট্রিয়াল, কমিউনিকেশন, টেইলরমেইডসহ সব ধরনের ক্যাবলস উৎপাদন ও বাজারজাত করছে। নিরাপদ ও উন্নতমানের হওয়ায় স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ওয়ালটন ক্যাবলসের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এরইমধ্যে স্থানীয় বাজারে চলতি অর্থবছরে ওয়ালটনের উল্লেখযোগ্য অঙ্কের ক্যাবলস বিক্রি হয়েছে। স্থানীয় বাজারের পাশাপাশি ওয়ালটন ক্যাবলসের রপ্তানিও দ্রুত বাড়ছে। যার পরিপ্রেক্ষিতে মালদ্বীপের পর শিগগিরই আরও ৪টি নতুন দেশে ওয়ালটন ক্যাবলসের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ করা হবে।

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9