বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের স্পন্সর হলো ওয়ালটন

১৬ অক্টোবর ২০২৫, ০১:৫৪ PM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০২:০২ PM
আর্জেন্টিনা ফুটবল দলের  ব্র্যান্ডিং স্বত্ব পেল ওয়ালটন

আর্জেন্টিনা ফুটবল দলের ব্র্যান্ডিং স্বত্ব পেল ওয়ালটন © সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হলো বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। লিওনেল মেসির নেতৃত্বে থাকা এই বিশ্বখ্যাত দলের অফিশিয়াল রিজিওনাল স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি। চুক্তির আওতায় ওয়ালটন পাবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সব ধরনের ব্র্যান্ডিং স্বত্ব। এর ফলে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিজ্ঞাপন ও বিপণন কার্যক্রমে দেখা যাবে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজদের। 

সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং ওয়ালটনের মধ্যে এক বছরের একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আর্জেন্টিনা দলের অফিশিয়াল ফেসবুক পেজে ওয়ালটনের সঙ্গে এই নতুন পার্টনারশিপের ঘোষণা দেয় এএফএ। একইসঙ্গে ওয়ালটনের কারখানা ও পণ্যের ছবি প্রকাশ করা হয় যেখানে আর্জেন্টিনার ফুটবলারদের দেখা যায়। এএফএ-এর অফিসিয়াল ওয়েবসাইটেও ওয়ালটনের নাম ও লোগো অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের সঙ্গে বাংলাদেশের একটি ব্র্যান্ডের যুক্ত হওয়া অত্যন্ত গৌরবের। মেসিভক্তরা মনে করছেন, আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে ওয়ালটনের সম্পৃক্ততা শুধু ব্র্যান্ডিংয়েই নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে। 

এ বিষয়ে ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ এক উন্মাদনার নাম। বিশ্বকাপ ঘিরে সমর্থকদের মধ্যে দেখা যায় বিপুল উৎসাহ ও উদ্দীপনা। বিশেষ করে বাংলাদেশে লাতিন আমেরিকার ফুটবলের অগণিত ভক্ত-সমর্থক রয়েছেন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ওয়ালটনের এই পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশের ফুটবলভক্তদের কাছে আরো সহজে পৌঁছানো সহজ হবে। এর মাধ্যমে আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করবে ওয়ালটন।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো- বিশ্ববাসীর কাছে ওয়ালটন তথা বাংলাদেশকে ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের হাব হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি ওয়ালটন ব্র্যান্ডকে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করা। সেজন্য বিশ্বের শতাধিক দেশে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের টার্গেট নিয়ে বৈশ্বিক বাজারে কাজ করছি আমরা। ইতোমধ্যে ৫০টিরও বেশি দেশে পরিচালিত হচ্ছে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে শতাধিক দেশে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের লক্ষ্য অর্জনের পথ আরো সুগম হবে। কেননা বিশ্বব্যাপী আর্জেন্টিনা ফুটবল দলের অগণিত ভক্ত রয়েছে। 

উল্লেখ্য, আগামী ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে থাকছে ওয়ালটন যা ফুটবলভক্তদের কাছে অত্যন্ত গৌরব ও আবেগের। ২০২৬ ফিফা বিশ্বকাপে মাঠ মাতাবে আর্জেন্টাইন খেলোয়াড়েরা। আর ঘরে ঘরে বিশ্বজুড়ে ওয়ালটন মাতাবে কোটি কোটি ক্রেতার মন। 

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬
অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬