করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফির প্লেট চ্যাম্পিয়ন ওয়ালটন

২৫ অক্টোবর ২০২৫, ০৯:২৬ PM
করপোরেট ফুটবল টুর্নামেন্টের প্লেট চ্যাম্পিয়ন ট্রফি হাতে ওয়ালটন টিম

করপোরেট ফুটবল টুর্নামেন্টের প্লেট চ্যাম্পিয়ন ট্রফি হাতে ওয়ালটন টিম © সংগৃহীত

‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’-এর প্লেট চ্যাম্পিয়ন হয়েছে ওয়ালটন। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির ফুটসাল মাঠে অনুষ্ঠিতব্য ফাইনালে ওয়ালটনের প্রতিপক্ষ ছিল ইউনাইটেড হেলথকেয়ার। প্রতিপক্ষ দল মাঠে অনুপস্থিত থাকায় ওয়াকওভারে চ্যাম্পিয়ন হয় ওয়ালটন।

এর আগে গত দুই দিন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে টুর্নামেন্টের ৬ দলের মধ্যে। এর মধ্যে একটিতে জয় এবং একটিতে ড্র করে প্লেট ফাইনালে ওঠে ওয়ালটন।

টিম ওয়ালটনের হাতে ট্রফি এবং প্রাইজমানির চেক তুলে দেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান  জনপ্রিয় ধারাভাষ্যকর কুমার কল্যাণ এবং ওয়ালটনে সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর কাব্বির হোসাইন।

উল্লেখ্য, করপোরেট জগতের মহা কর্মব্যস্ত সময়ের মধ্যে বিরতি নিয়ে খানিকটা সময় খেলাধুলার আনন্দে মাতিয়ে তুলতে ‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’এর আয়োজন করে ‘জে কে স্পোর্টস ইভেন্ট’। সেভেন-এ সাইড এবং ৩০ মিনিট ফরম‌্যাটে দেশের শীর্ষ সব করপোরেট হাউজে কর্মরত কর্মকর্তাদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অন্য দলগুলোর মধ্যে ছিলো সিটি ব্যাংক, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক পাওয়ার গ্রিড বাংলাদেশ এবং নগদ। 

ওয়ালটন করপোরেট ফুটবল টিমের সদস্য জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ‘ওয়ালটনের সুবাদে এটা আমার প্রথম করপোরেট টুর্নামেন্ট। প্লেট পর্বের চ্যাম্পিয়ন হওয়ায় খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে এই টুর্নামেন্টে যতগুলো টিম খেলেছে, তাদের মধ্যে সবচেয়ে ফেয়ার খেলেছে আমাদের ওয়ালটন টিম।’

এ রকম একটি টুর্নামেন্টে অংশ নিতে পেরে ওয়ালটন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন টিমের ক্যাপ্টেন রবিউল ইসলাম মিলটন। তিনি বলেন, ‘কাজের ফাঁকে খেলাধুলায় অংশগ্রহণ কর্মীদের শারীরিক ও মানসিকভাবে উজ্জীবিত করে, তাদের মনোবল বাড়ায়। ওয়ালটন বিভিন্ন ধরনের খেলাধুলায় সম্পৃ্ক্ত রয়েছে। এর আগে বহুবার আমরা করপোরেট ক্রিকেট টুর্নামেন্টেও অংশ নিয়েছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের খেলাধুলায় সম্পৃক্ত থাকব।’

ওয়ালটন করপোরেট ফুটবল টিমের অন্য সদস্যদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ আল মামুন, মো. সাজ্জাদ হোসেন, মো. নাহিদ হাসান, আজিজুল ইসলাম, সৌরভ সিংহ, আরিফুল ইসলাম, রায়ান আহমেদ, নাজমুস সাকিব, সাহেল মিয়া, রেজোয়ানুল ইসলাম শাওন, সফিকুল ইসলাম ও ইউনুস আলী।

আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা কবে, যা জানা গেল
  • ১৯ মে ২০২৬
বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিল ডান হাত
  • ১৯ মে ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে দুই অটোরিকশা চালক গুলিবিদ্ধ
  • ১৯ মে ২০২৬
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলি…
  • ১৯ মে ২০২৬
ঈদের আগে ব্যাংকে নতুন সময়সূচি ঘোষণা, ছুটিতেও খোলা থাকবে যেস…
  • ১৯ মে ২০২৬
ব্রাজিলের বিশ্বকাপ দলে নতুন তারকা রায়ান, কেন তাকে নিয়ে এত আ…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081