চট্টগ্রাম বন্দর

অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান ক্যাবের

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ PM
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ক্যাব

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ক্যাব © টিডিসি সম্পাদিত

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে জনদুর্ভোগ ও ভোগান্তি কমাতে চট্টগ্রাম বন্দরে চলমান অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দেশের ক্রেতা ভোক্তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ  বিবৃতির মাধ্যমে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি এমন আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, আগামী ১৮ বা ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রমজান মাস। রোজায় ব্যবহত ভোগ্যপণ্য আমদানি-মজুতে এবার ভালো অগ্রগতির আভাস ছিল। আশা করা হয়েছিলো রমজানে নিত্যপণ্যের পণ্যের দাম সহনীয় মাত্রায় থাকবে। কিন্তু চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীদের আবারো অনিদিষ্ঠকালের কর্মবিরতি ও ধর্মঘটের কারণে অসাধু ব্যবসায়ীরদের নতুন অস্ত্র তুলে দিয়ে নিত্যপণ্য নিয়ে কৃত্রিম সংকট তৈরীর করার সুযোগ করে দেয়া হচ্ছে। তাই অতিদ্রুত চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীদের এ আন্দোলন প্রত্যহারের দাবি জানিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটির নেতৃবৃন্দ।

ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাবের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের প্রেসিডেন্ট জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, ক্যাবের চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রেসিডিন্ট আলহাজ্ব আবদুল মান্নান, ক্যাবের যুব গ্রুপ চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি দ্য ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে।

বিবৃতিতে ক্যাবের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, পুরো দেশ যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য উৎসুক হয়ে আছে, সেখানে নির্বাচনের মাত্র কয়দিন আগে ছুটি ও সাপ্তাহিক ছুটিসহ টানা চারদিন বন্ধের কারণে রমজানের দুই সপ্তাহ আগে কর্মদিবস আছে মাত্র সাতদিন।

এর মধ্যে সপ্তাহের শুরুতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে ভোগ্যপণ্যের চেইনে মারাত্মক বিঘ্ন ঘটবে। এতে ছোলা, ডাল, তেল, চিনি, খেজুরের মতো রমজানে ব্যবহায় নিত্য পণ্যের দাম হু হু করে বাড়ানোর সুযোগ একটি ব্যবসায়ী চক্রের হাতে তুলে দিচ্ছেন তথাকথিত আন্দোলনকারীরা, যা কোনো ভাবেই কাম্য হতে পারে ন।

নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, বন্দরে পণ্য খালসের সংকটকে পুঁজি করে কতিপয় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট প্রতিবছর রমজানের বাজারে পণ্যের দাম বাড়িয়ে দেন। এতে রমজান নাজাতের মাস হলেও ব্যবসায়ীদের জন্য মুনাফার মাস আর সাধারণ ভোক্তাদের জন্য কষ্টের মাস হয়ে দাঁড়ায়।

অন্যদিকে বর্তমান অর্ন্তবর্তীকালীণ সরকারের শেষ সময়ে বন্দর নিয়ে এ বর্তমান আন্দোলনের কোনো যুক্তিসংগত কারন নেই। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীণ সরকার রোজার আগেই দায়িত্ব হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন।

বন্দরের শ্রমিক-কর্মচারীরা চাইলে নির্বাচিত সরকারের কাছে তাদের দাবি দাওয়া নিয়ে দেনদরবার করতে পারেন। এক্ষেত্রে নির্বাচিত সরকার তাদের দাবির বিষয়ে চিন্তা করতে পারতেন। তাই এ সময়ে এ ধরনের দাবি নিয়ে আন্দোলন করে ভোগ্যপণ্যের বাজারে অস্থিরতাকে উসকে দেয়ার কোন সুযোগ নেই। রমজানকে সামনে রেখে বন্দরে পণ্য খালাস বন্ধ থাকলে স্বাভাবিক ভাবে বাজার অস্থির হবে, দাম বাড়বে, পণ্যের বাজারে নেতিবাচক প্রভাব পড়বে।

ক্যাব নেতৃবৃন্দ আরও বলেন, প্রতিবছর রমজানকে সামনে রেখে পণ্যের বাজার অস্থিতিশীল করার জন্য একটি চক্র কাজ করেন। নানান গোষ্ঠী ও সংস্থার ইন্ধনেও এ ধরনের আন্দোলন হয়ে থাকে। রোজা সামনে রেখে বন্দরে পণ্য খালাস বন্ধ থাকলে পণ্যের বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। বাজার অস্থির হবে, দাম বাড়বে। এ সুযোগে যেসব ব্যবসায়ীর গুদামে পণ্য মজুত রয়েছে, তাদের অনেকে দাম বাড়িয়ে দেবে। কারণ অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়ানোর সুযোগ খোঁজেন।

বন্দরের আন্দোলন তাদের সামনে সে সুযোগ তৈরি করে দিচ্ছে। তারা মানুষের পকেট কাটার নতুন ইস্যু পাবেন, যা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের কাজ হতে পারে না। তাই পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের বাজার ও সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে এধরনের জনবিরোধী আন্দোলন থেকে বের হয়ে আসা উচিত বলে মনে করেন ক্যাবের নেতৃবৃন্দ।

ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9