বাজার তদারকিমূলক অভিযানে বাধা, মানিকগঞ্জে ক্যাবের স্মারকলিপি

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ PM
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছে স্মারকলিপি দিচ্ছেন ক্যাব জেলা কমিটির সদস্যরা

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছে স্মারকলিপি দিচ্ছেন ক্যাব জেলা কমিটির সদস্যরা © সংগৃহীত

ভোক্তা-অধিকার সংরক্ষণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত এসব অভিযানে সম্প্রতি ঢাকায় সরকারি কাজে বাধা প্রদান, হইচই সৃষ্টি এবং মার্কেট বন্ধের হুমকির মতো অনভিপ্রেত ঘটনার প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করেছে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা কমিটি।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ও বাজার তদারকিমূলক অভিযান নির্বিঘ্ন রাখতে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করে ক্যাব জেলা কমিটি। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছে স্মারকলিপি প্রদান করে নানা দাবি তুলে ধরেন ক্যাব জেলা কমিটির সদস্যরা।

ক্যাবের পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় সৃষ্ট পরিস্থিতি ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যক্রমের জন্য অত্যন্ত উদ্বেগজনক দৃষ্টান্ত। সরকারি দায়িত্ব পালনের সময় বাধা, উসকানি কিংবা মার্কেট বন্ধের হুমকি শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিকেই বিঘ্নিত করে না; বরং বাজার ব্যবস্থাপনাতেও অস্থিরতা তৈরি করে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মানিকগঞ্জ জেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানগুলো যেন নিরাপদ, কার্যকর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, সে জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয় জোরদার করা জরুরি।

ক্যাবের দাবিসমূহের মধ্যে রয়েছে বাজার অভিযানে সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা; কোনো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক বাধা, হুমকি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ; জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম জোরদার করা; ব্যবসায়ীদের আইন মেনে চলতে বাধ্য করতে সতর্কতা, নির্দেশনা ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ ও ঢাকায় সৃষ্ট অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি রোধে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ।

এ সময় উপস্থিত ছিলেন ক্যাব মানিকগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, ক্যাবের সভাপতি এবিএম শামসুন্নবি তুলিপ, প্রেসক্লাবের সহসভাপতি আবুল বাসার আব্বাসী, ক্যাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক এ এস এম সাইফুল্লাহ, নির্বাহী সদস্য শাহীন তারেক, জাহিদুল হক চন্দন, সোহেন হোসেন, হাসান শিকদারসহ নেতারা।

ক্যাব নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশাসনের সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে মানিকগঞ্জে বাজার মনিটরিং কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষিত থাকবে।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9