রাজশাহীতে আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট ঘোষণা

০৫ মার্চ ২০২৬, ০৭:০৫ PM
আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে কর্মসূচি পালন করা হয়।

আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে কর্মসূচি পালন করা হয়। © টিডিসি ফটো

রাজশাহী মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়স্থলে প্রতীকী ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা করে উদ্বোধন করেছে রাজশাহী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে মহানগরীর কুমারপাড়ায় অবস্থিত ওই পরিত্যক্ত কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে এই কর্মসূচি পালন করেন তারা।

​বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু এই প্রতীকী পাবলিক টয়লেটের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফফাত আহমেদ তিতাস, যুগ্ম সদস্য সচিব ইমন রাজ এবং কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মাহতাব তানভিরসহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ।
​
​উদ্বোধনকালে আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু তার বক্তব্যে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা হয়েছে। রাজশাহীতে আমাদের ভাই আলী রায়হান ও শাকিব আনজুমকে নৃশংসভাবে শহীদ করা হয়েছে। এখনো আমাদের এক ভাইয়ের মেরুদণ্ডে গুলি রয়ে গেছে, যা বের করা সম্ভব নয়। এত দুঃশাসনের পরও আওয়ামী লীগ এই কার্যালয় পুনরায় চালুর দুঃসাহস দেখাচ্ছে। আমরা সন্ত্রাসীদের এই আঁতুড়ঘরকে জনস্বার্থে 'মুজিব পাবলিক টয়লেট' হিসেবে ঘোষণা করলাম।

​ছাত্রনেতারা জানান, এই স্থানটিতে স্থায়ীভাবে পাবলিক টয়লেট নির্মাণের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত স্মারকলিপি প্রদান করবেন। তাদের দাবি, দীর্ঘ সময় পরিত্যক্ত থাকা এই জায়গাটি জনগণের উপকারের জন্য ব্যবহার করা হোক।

গত কয়েকদিন ধরে ওই কার্যালয় পুনরায় চালু করার চেষ্টার প্রতিবাদে রাজশাহীর ছাত্র-জনতার মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল, যার ধারাবাহিকতায় আজ এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হলো।

বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬