ইরান কি যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপে অংশ নেবে?

০৪ মার্চ ২০২৬, ১২:৩৪ PM
ইরানের জাতীয় ফুটবল দল

ইরানের জাতীয় ফুটবল দল © ফাইল ছবি

চলতি বছরের ফুটবল বিশ্বকাপের আসর শুরু হতে ১০০ দিনেরও কম সময় বাকি। এমন সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এ আসরে ইরান অংশ নেবে কি না, তা নিয়ে তিনি মাথা ঘামান না।

ট্রাম্প পলিটিকোকে বলেন, ‘আমি সত্যিই পরোয়া করি না। আমার মনে হয় ইরান একটি মারাত্মকভাবে পরাজিত দেশ। তারা এখন শেষ পর্যায়ের শক্তিতে চলছে।’

আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলার নৃশংসতা বিশ্বকাপের জন্য শুভ লক্ষণ নয়। যদিও তিনি সরাসরি বয়কটের কথা বলেননি। 

আরও পড়ুন: এখনো নিজেদের সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করেনি ইরান

তাজ জানান, কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্তের আগে ইরানের জ্যেষ্ঠ ক্রীড়া কর্মকর্তারা পরিস্থিতি মূল্যায়ন করবেন। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা বিশ্বকাপ ২০২৬-এ ইরানের অংশগ্রহণকে প্রভাবিত করবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার পেছ…
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসায় জন্মেছি, এটাই কি আমার দোষ?— শিক্ষক নিয়োগ থেকে ব…
  • ০২ অক্টোবর ২০২৬
মুসলিম যে নারীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর প্রাচীনতম…
  • ০২ অক্টোবর ২০২৬
তিন দিন পর ঘর থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার 
  • ০২ অক্টোবর ২০২৬
এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি, বেতন আলোচনা সাপেক…
  • ০২ অক্টোবর ২০২৬
সিএনজিকে চাপা দিল বাস, প্রাণ গেল ৭ জনের
  • ০২ অক্টোবর ২০২৬