ইরানে নতুন করে ইসরায়েলের হামলা, হাজার ছাড়াল নিহতের সংখ্যা

০৪ মার্চ ২০২৬, ১০:০৪ AM
ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল

ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল © বিবিসি বাংলা

ইরানে নতুন করে হামলা শুরু করার কথা জানিয়েছে ইসরায়েল। এর আগে মঙ্গলবারও দেশটির প্রেসিডেন্ট ভবনসহ শীর্ষ নেতৃত্বের বসবাসের স্থানগুলো লক্ষ্য করে হামলার তথ্য জানিয়েছিল তারা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সব কিছু উপড়ে ফেলা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, শনিবার অভিযান শুরুর পর তারা ইরানের দুই হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

আরও পড়ুন: এখনো নিজেদের সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করেনি ইরান

অন্যদিকে পাল্টা হামলায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব হামলায় ছয়জন মার্কিন সৈন্য নিহত হওয়ার তথ্য জানা গেছে। এসব হামলায় মঙ্গলবার রাত পর্যন্ত সহস্রাধিক মানুষ নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬