ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হলেন মোজতবা খামেনি

০৪ মার্চ ২০২৬, ০৩:২৮ AM
 মোজতবা খামেনি

মোজতবা খামেনি © সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। খবর ইরান ইন্টারন্যাশনাল। 

বুধবার (৪ মার্চ) সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ‘বিপ্লবী গার্ড’-এর সরাসরি চাপে দেশটির নীতি-নির্ধারক পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ মোজতবাকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

দীর্ঘ ৩৬ বছর ইরান শাসন করার পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর মৃত্যুর পর দেশটির পরবর্তী উত্তরসূরি কে হবেন, তা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তাঁর ছেলেই দেশটির সর্বোচ্চ ক্ষমতার আসনে বসতে যাচ্ছেন।

এদিকে ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা ফারস নিউজ জানিয়েছে, নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশটির পবিত্র নগরী মাশহাদে সমাহিত করা হবে। তিনি মূলত ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদেরই সন্তান ছিলেন এবং ওই শহরের ইমাম রেজা মাজারে তাঁর বাবার কবরের পাশেই তাঁকে শায়িত করার কথা রয়েছে।

খামেনির মৃত্যু এবং তাঁর ছেলে মোজতবার ক্ষমতা গ্রহণ ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বিপ্লবী গার্ডের সমর্থনে তাঁর এই নির্বাচন ইরানের সামরিক ও রাজনৈতিক কাঠামোর ওপর দলটির একচ্ছত্র আধিপত্যের ইঙ্গিত দিচ্ছে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬