ভূমিকম্পে কাঁপল ইরান

০৩ মার্চ ২০২৬, ০২:১৬ PM
ভূমিকম্প

ভূমিকম্প © ফাইল ছবি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর চারদিন পার হেয়েছে। এরইমধ্যে আরেক দুর্যোগের মুখে পড়ল দেশটি। ইরানের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

আজ মঙ্গলবার (৩ মার্চ) এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় পারস্য উপসাগর ঘেঁষা গেরাশ অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। 

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস কবে, যা বলছে ইএমআইএস সেল

ইউএসজিএস জানায়, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার বা ৬ দশমিক ২১ মাইল গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। সেদিনই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। জবাবে পাল্টা হামলা শুরু করে ইরান।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬