এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস কবে, যা বলছে ইএমআইএস সেল

০৩ মার্চ ২০২৬, ১২:৪০ PM
এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল

এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন আজ মঙ্গলবার (৩ মার্চ) থেকে দেওয়া শুরু হবে। এ ছাড়া ঈদ বোনাস আগামী সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে। ইতিমধ্যে বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বলে জানা গেছে।

বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক কর্মকর্তা।

তিনি বলেন, আজ থেকে বেসরকারি শিক্ষকদের বেতন দেওয়া শুরু হবে। আগামী ২-৩ দিনের ভেতর সবাই বেতন পেয়ে যাবেন। তিনি আরও বলেন, শিক্ষকদের ঈদ বোনাস আগামী সপ্তাহ থেকে পেতে পারেন।

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বেতন পাবেন কবে, জানা গেল

এ ছাড়াও যেসব শিক্ষকদের বেতন বকেয়া ছিল, কিন্তু ইএফটিতে সাবমিট করেছে, তাদের বকেয়াও ঈদের আগে দেওয়ার চেষ্টা চলছে বলে জানান ইএমআইএস সেলের এ কর্মকর্তা।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬